এনআরসি, সিএএ-র বিরুদ্ধে শপথ নিয়ে পদযাত্রা শুরু নেত্রী মমতার, পরের ২ দিনে আরও ২ পদযাত্রা

নাগরিক পঞ্জী আর নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে শপথ নিয়ে আম্বেদকর মূর্তির পাদদেশ থেকে পদযাত্রা শুরু করলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

নাগরিক পঞ্জী আর নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে শপথ নিয়ে আম্বেদকর মূর্তির পাদদেশ থেকে পদযাত্রা শুরু করলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। পদযাত্রা গান্ধী মূর্তির পাদদেশ হয়ে যাবে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি পর্যন্ত। মঙ্গল ও বুধবার তিনি আরও দুটি পদযাত্রায় অংশ নেবেন।

মিছিলের আগে শপথ

মিছিলের আগে শপথ

এদিন কর্মসূচির শুরুতে আম্বেদকরের মূর্তিতে মালা দেন মুখ্যমন্ত্রী। এরপর নিজের শপথ নেওয়ার পাশাপাশি সেখানে উপস্থিত হওয়া অন্যদেরও শপথগ্রহণ করান। যার শুরুতেই ছিল, আমরা সবাই নাগরিক। কাউকে বাংলা ছাড়তে দেব না। এনআরসি, সিএবি করতে দিচ্ছি না, দেব না। শান্তি বজায় রাখব।

মিছিল নিয়ন্ত্রণে দলের নেতাদের কাছে আহ্বান

মিছিল নিয়ন্ত্রণে দলের নেতাদের কাছে আহ্বান

মঞ্চ থেকেই তৃণমূল সুপ্রিম ঘোষণা করেন, মিছিলের একেবারে শুরুতে তিনি থাকবেন। কাউকে তাঁর পাশে থাকতে হবে না। পিছনের সারিতে খেলোয়াড়, কলাকুশলীদের রাখতে সুব্রত বক্সি, পার্থ চট্টোপাধ্যায়, অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিমদের বলেন তিনি। বাকি সবাইকে পিছনে থাকতে বলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

 ষড়যন্ত্র করলে কড়া ব্যবস্থা

ষড়যন্ত্র করলে কড়া ব্যবস্থা

মিছিলে ঢুকে কেউ যাতে অশান্তি পাকাতে না পারে তার জন্য প্রশাসনের তরফে কড়া বন্দোবস্ত করা হয়েছে। মুখ্যমন্ত্রী উল্লেখ করেন, পুরো এলাকাটাই সিসিটিভিতে মুড়ে ফেলা হয়েছে। তাই কেউ যদি মিছিলে ঢুকে অশান্তি তৈরির চেষ্টা করেন, তাহলে, তাকে ধরে কড়া শাস্তি দেওয়া হবে।

মঙ্গল ও বুধবার আরও ২ পদযাত্রা

মঙ্গল ও বুধবার দুই পদযাত্রায় যোগ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবারেরটি হবে যাদবপুর এইটবি থেকে যদুবাবুর বাজার পর্যন্ত। অন্যদিকে বুধবারের কর্মসূচি পালন করা হবে হাওড়া ময়দান থেকে ধর্মতলা পর্যন্ত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+