লোকসভায় বিরোধী দলনেতা হোন রাহুল গান্ধী, চাইছেন অধীর চৌধুরী
অধীর চৌধুরী প্রদেশ কংগ্রেস সভাপতি থাকবেন কি? প্রশ্ন জোরালো হয়ে উঠছে। অধীর চৌধুরী নিজে জানিয়েছেন, তিনি এখন অস্থায়ী প্রদেশ কংগ্রেস সভাপতি হিসেবে কাজ চালাচ্ছেন। গোটা দেশজুড়ে কংগ্রেসের কমিটি ভেঙে গিয়েছে। নতুন করে সমস্ত রাজ্যের কমিটি তৈরি হবে। কংগ্রেস সভাপতিও রাজ্যে নির্বাচিত হবেন।
আগামী দিনে রাজ্যে কংগ্রেসের কার্যকলাপ নিয়ে চর্চা হয়েছে। সেই বিষয়েও বিস্তারিত আলোচনা প্রয়োজন। তবে অধিকাংশ কংগ্রেস নেতা মনে করছেন অধীর চৌধুরী রাজ্যে কংগ্রেসের নেতৃত্বে থাকুক। আবার অধীর চৌধুরী প্রদেশ কংগ্রেসের সভাপতি পদে বসুক।

বাংলায় কংগ্রেস কোন রাস্তা ধরবে? বামেদের সঙ্গে জোট প্রক্রিয়া তারা কি চালিয়ে যাবে? না কি তৃণমূল কংগ্রেসের সঙ্গে দূরত্ব কমাবেন অধীর চৌধুরীরা? সেই প্রশ্ন উঠছে। আজ শুক্রবার কংগ্রেসের বৈঠক কলকাতার বিধান ভবনে।
বৃহস্পতিবার নির্দিষ্ট সময়ে বিধান ভবনে পৌঁছে যান প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। ছিলেন কংগ্রেসের এআইসিসির পর্যবেক্ষক গুলাম মির। প্রদীপ ভট্টাচার্য, মনোজ চক্রবর্তী, ঈশা খান চৌধুরী সহ অন্যান্য কংগ্রেস নেতৃত্ব উপস্থিত ছিলেন।
প্রদেশ কংগ্রেস রাজ্যে কীভাবে পথ চলবে? লোকসভা নির্বাচনের ফলাফলের পর্যবেক্ষণ। কীভাবে ২০২৬ সালে বিধানসভা নির্বাচনে লড়ার ক্ষেত্র প্রস্তুত হবে। তাই নিয়ে চর্চা শুরু হয়েছে। কংগ্রেসকে আবার ঘুরে দাঁড়াতে হবে। মানুষের কাছে পৌঁছতে গেলে কোন বার্তা সামনে রাখা দরকার? তাই নিয়েও কথা উঠেছে।
আগামী সপ্তাহেই শুরু হচ্ছে লোকসভা অধিবেশন। বিরোধী দলনেতা নির্বাচিত হবেন লোকসভায়। গত পাঁচ বছর লোকসভায় বিরোধী দলনেতা হিসেবে ছিলেন অধীর চৌধুরী। পাঁচ বারের সাংসদ অধীর এবার বহরমপুর থেকে হেরে গিয়েছেন। ফলে সংসদীয় রাজনীতি থেকে তিনি এখন বাইরে।
রাহুল গান্ধী এবারের নির্বাচনে কংগ্রেসের এক অন্যতম গুরুত্বপূর্ণ মুখ হয়ে উঠেছেন। তাঁর নেতৃত্বে কংগ্রেস এবার যথেষ্ট ভালো ফল করেছে। রাহুলের গ্রহণযোগ্যতাও বেড়েছে সাধারণ মানুষের মধ্যে। এ কথা মনে করছে রাজনৈতিক মহল। রাহুল গান্ধী লোকসভার বিরোধী নেতা হোক। দাবি করেছেন অধীর চৌধুরী।
অধীর চৌধুরী প্রদেশ কংগ্রেস সভাপতির পদ ছাড়তে চেয়েছেন। রাহুল গান্ধী, সোনিয়া গান্ধীর কাছে এ বিষয়ে তিনি আবেদন করেছেন। কিন্তু অধীর চৌধুরীকে কাজ চালিয়ে যেতে বলা হয়েছে। কাজেই প্রদেশ কংগ্রেস সভাপতির পদে তিনি এখন থাকবেন। একথা পরিষ্কার।
এদিন মৌলালিতে ছাত্র পরিষদ বিক্ষোভ দেখায়। নিট পরীক্ষার দুর্নীতি, নেট পরীক্ষা বাতিল সহ একাধিক ইস্যুতে বিক্ষোভ চলে। অধীর চৌধুরী ও অন্যান্য কংগ্রেস নেতৃত্ব উপস্থিত ছিলেন। সেই বিক্ষোভে কুশপুতুল পড়ানো হয় রাস্তায়।
-
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
শোকস্তব্ধ বিজয়গড়! ছেলের শোকে ভেঙে পড়েছেন রাহুলের মা, কেমন আছেন পরিবারের বাকিরা? -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
আজও বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কোন জেলাগুলি ভিজবে? কী বলছে হাওয়া অফিস? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য -
ইরানের হুমকি! এপ্রিলের শুরু থেকেই হামলা হতে চলেছে গুগল-অ্যাপল সহ ১৮টি মার্কিন কোম্পানিতে -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
বিশ্বখ্যাত আইটি সংস্থায় একলপ্তে ৩০ হাজার কর্মী ছাঁটাই, ভারতে কাজ গেল ১২ হাজার জনের -
'রাজ্যে কার্যত রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে'! মোদী ও শাহকে কড়া আক্রমণ মমতার, কী বললেন? -
এবার একটা বড় খেলা হবে, নানুরে মন্তব্য মমতার












Click it and Unblock the Notifications