মেট্রো ডেয়ারি মামলায় পাল্টা হলফনামা দিতে এলেন অধীর
মেট্রো ডেয়ারি নিয়ে আর্থিক দুর্নীতির অভিযোগে কলকাতা হাইকোর্টে দায়ের হওয়া জনস্বার্থ মামলায় হলফনামা জমা দিয়েছে রাজ্য সরকার।
মেট্রো ডেয়ারি নিয়ে আর্থিক দুর্নীতির অভিযোগে কলকাতা হাইকোর্টে দায়ের হওয়া জনস্বার্থ মামলায় হলফনামা জমা দিয়েছে রাজ্য সরকার। বুধবার এই মামলায় পাল্টা হলফনামা দিতে হাইকোর্টে এলেন বিরোধী দল নেতা অধীর রঞ্জন চৌধুরী। চলতি সপ্তাহে এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে হাইকোর্টের প্রধান বিচারপতি থোট্টাথিল ভাস্করণ নায়ার রাধাকৃষ্ণণ ও বিচারপতি অরিজিৎ বন্দোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে।

মামলা দায়েরের পর মামলাকারী অধীর বাবুর আইনজীবী প্রতীপ কুমার চট্টোপাধ্যায় মেট্রো ডেয়ারির হাত বদলের পিছনে বিরাট দুর্নীতি রয়েছে বলে আদালতে জানান।
তিনি আরও বলেন, 'মেট্রো ডেয়ারি রাজ্যের নিয়ন্ত্রণাধীন সংস্থা। তার সত্ত্বেও ৪৭% শেয়ার একটি বেসরকারি সংস্থার কাছে বিক্রি করা হয়েছে। যার অঙ্ক প্রায় ৮৫ কোটি টাকার বেশি। যে সংস্থার কাছে ৪৭% শেয়ার বিক্রি হয়েছে, তারা সস্তায় কেনা সেই শেয়ারের অংশ চড়া দামে অন্য এক সংস্থাকে বিক্রি করেছে।'
এই বক্তব্যের প্রেক্ষিতে রাজ্য সরকার আদালতে হলফনামা পেশ করে। পরবর্তীতে মামলাকারিকে পাল্টা হলফনামা য় আদালতে তার বক্তব্য জানতে হবে। তাই এদিন তিনি সেই হলফনামার কপি দিতে আদালতে আসেন।












Click it and Unblock the Notifications