জলপাইগুড়ি গোশালা মোড়ে জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় মৃত ১

জলপাইগুড়ি গোশালা মোড়ে জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় মৃত ১

জলপাইগুড়ি গোশালা মোড়ে জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। সোমবার রাতে দুর্ঘটনাটি ঘটে। স্থানীয়দের দাবি, রংধামালি দিক থেকে এক ব্যক্তি সাইকেল চালিয়ে আসছিলেন শহরের দিকে। সেই সময় দুর পাল্লার একটি ট্রাক অসম মোড়ের দিক থেকে আসছিল। রাস্তা পার হওয়ার সময় ওই ব্যক্তিকে পিষে দিয়ে পালিয়ে যায় ওই গাড়ির চালক।

জলপাইগুড়ি গোশালা মোড়ে জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় মৃত ১

স্থানীয়রা জানান মৃত ওই ব্যক্তির পরিচয় প্রাথমিক পর্যায়ে জানা যায়নি। এই ঘটনাকে কেন্দ্র করে জাতীয় সড়কে যানচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে ছুটে আসে কোতোয়ালি থানায় আইসি বিশ্বশ্রয় সরকার ও ট্র‍্যাফিক ওসি শান্তা শীল সহ বিশাল পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছয়। মৃত দেহটি উদ্ধার করে পরিস্থিতি স্বাভাবিক করে পুলিশ। এবং এর পাশাপাশি যান চলাচল স্বাভাবিক করা হয়।

স্থানীয়রা দাবি করেন, এলাকায় ট্রাফিক না থাকার কারণে এই ঘটনা ঘটেছে। এর আগেও একই দাবি করেছিল কিন্তু কোনও লাভ হয়নি। এই এলাকায় বিশেষ করে রাতের দিকে ট্রাফিক দেওয়ার দাবি জানান স্থানীয়রা। এই ঘটনায় পুলিশ তদন্ত করছে এবং ঘাতক ট্রাকের খোঁজ চলছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+