Abhishek Banerjee: মৌলিক অধিকার খর্ব করার অভিযোগে হাই কোর্টের দ্বারস্থ অভিষেক পত্নী রুজিরা
কেন্দ্রীয় তদন্ত সামনে রেখে একশ্রেণীর সংবাদ মাধ্যমের প্রচারে নিয়ন্ত্রণ চেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়। তাঁর আবেদন, সাম্প্রতিক তাঁকে এবং তার স্বামীকে জড়িয়ে এই সব তদন্ত সামনে রেখে মিথ্যে, অর্ধ সত্য খবর প্রকাশিত হচ্ছে।
তাতে তাদের মৌলিক অধিকার হরণ করা হচ্ছে বলেও মামলায় অভিযোগ তার। সোমবার বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য্যের এজলাসে মামলাটি ওঠে। কিন্তু কেন্দ্রের সহ কারী সলিসিটর জেনারেল বিল্লদল ভট্টাচার্য্যের আবেদনে মামলার শুনানি অন্তর্বর্তী স্থগিত রেখেছে আদালত।

আজ মঙ্গলবার এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। মামলায় আরও অভিযোগ এই তদন্ত গুলি ঘিরে যে কোনভাবেই তাকে ও তার সাংসদ স্বামীকে জড়িয়ে দেওয়া হচ্ছে। খবরের সত্যতা যাচাই করা হচ্ছে না। এতে তাদের সামাজিক সম্মানও নষ্ট করা হচ্ছে।
এক্ষেত্রে কিছু বাংলা সংবাদপত্র এবং চ্যানেলের সঙ্গে সর্বভারতীয় সংবাদ পত্র, স্থানীয় পর্টাল সহ সর্বভারতীয় এজেন্সিকেও মামলায় যুক্ত করা হয়েছে। হাই কোর্ট এইসব তদন্তের ক্ষেত্রে তাদের নিয়ে খবর প্রচার নিয়ন্ত্রণ করুক।












Click it and Unblock the Notifications