Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বাংলায় তৃণমূলের কাছে গোহারা হেরে বদলা নিচ্ছে, জেরার আগে বিজেপিকে তুলোধনা অভিষেকের

বাংলায় তৃণমূলের কাছে গোহারা হেরে বদলা নিচ্ছে, জেরার আগে বিজেপিকে তুলোধনা অভিষেকের

বাংলায় তৃণমূলের কাছে গোহারা হেরে বদলা নিচ্ছে বিজেপি। কিন্তু আমরাও এর শেষ দেখে ছাড়ব। প্রয়োজনে সুপ্রিম কোর্টে যাব। ইডির তলবে দিল্লি যাওয়ার আগে এইভাবেই গর্জে উঠলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রবিবার কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে বিজেপিকে তুলোধনা করলেন। উল্লেখ্য, তিনি কয়লাকাণ্ডে ইডির মুখোমুখি হবেন সোমবার।

বাংলায় তৃণমূলের কাছে গোহারা হেরে বদলা নিচ্ছে, জেরার আগে বিজেপিকে তুলোধনা অভিষেকের

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির মুখোমুখি হতে এদিনই দিল্লির উদ্দেশে রওনা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার ইডির তদন্তকারীদের মুখোমুখি হওয়ার আগে তিনি ক্ষোভে ফেটে পড়লেন বিজেপির বিরুদ্ধে। বিজেপিকে একহাত নিয়ে তিনি বলেন, বাংলায় হেরে গিয়ে এভাবে বদলা নেওয়ার চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার। তবে আমরাও ছেড়ে কথা বলব না। এর শেষ দেখে ছাড়ব।

এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় আদালতে আর্জি জানিয়েছিলেন, তিনি তদন্তকারী সংস্থাকে সবরকম সাহায্য করতে প্রস্তুত। সেজন্যই তিনি আবেদন করেছিলেন তদন্তের স্বার্থে কলকাতা দফতরে ডাকা হোক তাদের। কিন্তু বারবার তাঁকে এবং তাঁর স্ত্রী রুচিরাকে ডাকা হচ্ছে দিল্লিতে। আদালত রায় ঘোষণার পরই ফরে দিল্লিতে তলব করে ইডি।

গত চার মাস ধরে আদালতে শুনানি চলছি। তারপর ১০ মার্চ ৫ রাজ্যের ভোটের ফলাফল প্রকাশিত হয়েছে। বিচারবিভাগের উপর সম্পূর্ণ আস্থা রেখেই বলছি, ১১ মার্চ আমার আর্জি খারিজ করে দেয় আদালত। তা নিয়ে আমি সুপ্রিম কোর্টে যাব। কয়েকদিন আগেই বাম চোখে অস্ত্রোপচার হয়েছে আমার। তাই চিকিৎসকরা বিশ্রাম নিতে বলছিলেন। কিন্তু তা সত্ত্বেও আমি দিল্লিতে যাচ্ছি ইডির ডাকে সাড়া দিয়ে।

এরপর বিজেপিকে কটাক্ষ করে তিনি বলেন, বাংলায় হেরে গায়ের জ্বালা মেটাতেই বিজেপি বারবার ডেকে পাঠাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে দিয়ে। কিন্তু যাঁদের টাকা নিতে দেখা গিয়েছে, তাঁদের ডাকা হচ্ছে না। এ জন্যই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠে পড়ছে বারবার।

এখানেই শেষ নয় অভিযেকের হুঙ্কার। তিনি এরপর চ্যালেঞ্জ ছোড়েন। বলেন, লড়াই চলবে। শেষ দেখে ছাড়ব। আমি মাথা নত করব না। বাংলায় বিজেপি পরের পর হারছে। একুশের নির্বাচনের পর হেরেছে উপনির্বাচনে, হেরেছে পুরনিগম ও পুরসভার নির্বাচনেও। সামনে আবার দুই কেন্দ্রে উপনির্বাচন। তার আগে তাঁকে তলব করা হল। কিন্তু এভাবে তাদের রোখা যাবে না। মানুষের রায়ে উড়ে যাবে বিজেপি।

উল্লেখ্য, মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, তৃণমূল নেতাদের এজেন্সি দিয়ে হয়রানি শুরু হচ্ছে আবার। এবার বোধহয় অভিষেকের দু-বছরের বাচ্চাতেও ডাকবে। অভিষেক সাফ জানিয়েছেন, তিনি নির্দেশ। এর মধ্যে এক বিন্দু প্রমাণ থাকতে তিনি স্বেচ্ছায় ফাঁসির মঞ্চে গিয়ে মৃত্যুবরণ করবেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+