বিএলএ-দের উপর অসন্তুষ্ট অভিষেক! কারণ কী? SIR নিয়ে সমস্যায় শাসক দল? ডাকলেন বৈঠক
ভোটার তালিকার নিবিড় পরিমার্জনের কাজে বিএলএ-দের নিয়ে সন্তুষ্ট নন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বেশ কিছু জেলায় বিএলএ কর্মীদের কাজকর্ম নিয়ে ক্ষোভ তৈরি হয়েছে তাঁর মনে। তাই এবার ভার্চুয়াল বৈঠকের ডাক দিলেন তিনি।

সূত্রের খবর অনুসারে, আগামী সোমবার, ২৪ নভেম্বর ভোটার তালিকার নিবিড় পরিমার্জন প্রক্রিয়া সম্পর্কে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় দলের সর্বস্তরের নেতৃত্বের সঙ্গে বৈঠক করতে চলেছেন। বিকাল ৪ টে নাগাদ তিনি নেতা ও কর্মীদের সঙ্গে ভার্চুয়ালি যোগ দেবেন। নির্দেশ অনুসারে সেই বৈঠকে আরও যোগ দিতে চলেছেনা প্রায় ১০ হাজারেরও বেশি নেতা ও কর্মীরা।
২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে কয়েক মাস আগেই রাজ্যে চলছে নিবিড় পরিমার্জনের কাজ। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, সেই কারণেই ঠাকুরনগর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। চলমান এসআইআর-এর কারণে ঠাকুরনগরে মতুয়া সম্প্রদায়ের ভোটব্য়াঙ্ক যদি কোনোভাবে রেগে যায় বা কোনও কারণে হাতছাড়া হয় তাহলে সেই প্রভাব কিছুটা হলেও শাসক শিবিরের ভোটে পড়বে বলেই মত জানিয়েছেন অনেকেই। সেই কারণেই অভিষেক ঠাকুরনগরে বিশেষ করে মতুয়া সম্প্রদায়ের উপর বাড়তি নজর দিতে চাইছেন।
এই এসআইআর পর্বের প্রথম থেকে উত্তর ২৪ পরগনাতেও প্রচুর পরিমানে উত্তেজনা ছড়িয়েছে। কখনও ভোটার তালিকা আবার কখনও অনুপ্রবেশ নিয়ে নানা প্রসঙ্গ উঠেছে সেখানেও। তাই অনেকে এও জানিয়েছেন যে, উত্তর ২৪ পরগনাতেও বাড়তি নজর দিতে পারেন অভিষেক।
-
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য -
ভোটের আগে ফর্ম ৬ বিতর্কে উত্তপ্ত রাজ্য,অভিযোগ পাল্টা অভিযোগে দুই শিবির -
কমিশনের দফতরে গিয়ে চাঞ্চল্যকর অভিযোগ অভিষেকের, ফর্ম ৬ বিপুল সংখ্যায় জমা পড়া নিয়ে উদ্বেগ -
২০ শতাংশ আসনে হাড্ডাহাড্ডি লড়াই! বাংলার ভোটে বড় ফ্যাক্টর হতে পারে এই কেন্দ্রগুলি -
প্রথম চার্জশিট হওয়া উচিত মোদী-শাহের বিরুদ্ধে, মন্তব্য মমতার -
ধর্ম ও জাতির নামে বিভেদ সৃষ্টি করছে উন্নয়নবিমুখ বিজেপি, দাবি অভিষেকের -
মমতার প্রচার বন্ধে কমিশনের দ্বারস্থ বিজেপি, পাল্টা তৃণমূলের কটাক্ষ: ভয়েই মরিয়া পদক্ষেপ -
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
একদিনে ২৬৭ আধিকারিক বদলি, কমিশনের সিদ্ধান্তে হাইকোর্টে চ্যালেঞ্জ -
বাংলায় বিজেপি নাকি তৃণমূল, কারা গড়বে সরকার? কী বলছে সাম্প্রতিক জনমত সমীক্ষা -
দেশজুড়ে সতর্কতা, ১৭ রাজ্যে প্রবল দাপট, ঘণ্টায় ৮০ কিমি বেগে হাওয়ার আশঙ্কা











Click it and Unblock the Notifications