মুকুলের নাম নিয়ে গা বাঁচানোর চেষ্টা অভিষেকের, শুভেন্দুর অভিযোগের কড়া জবাব
মুকুলের নাম নিয়ে গা বাঁচানোর চেষ্টা অভিষেকের, শুভেন্দুর অভিযোগের কড়া জবাব
বাংলায় ভোটের মরশুমে তৃণমূল যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বারবার কাঠগড়ায় তোলা হয়েছে। তাঁকে তোলাবাজ ভাইপো আখ্যা দিয়ে বালি-কয়লা-গরু পাচালকাণ্ডে বিনয় মিশ্রের দুর্নীতিকে প্রশ্রয়ের অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী। সেই অভিযোগের কড়া জবাব দিতে মুকুল রায়কে টেনে আনলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

মুকুলকে টেনে বিনয়কে দিলেন ক্লিনচিট
বিজেপির প্রতিটি জনসভা থেকে শুভেন্দু অধিকারী তৃণমূল যুবর সাধারণ সম্পাদক বিনয় মিশ্রকে প্রধান অভিযুক্ত করে টার্গেট করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। কয়লাকাণ্ডের টাকা বিনয় মিশ্রের মাধ্যমে অভিষেকর ঘরে ঢুকত বলেও অভিযোগ করেছেন শুভেন্দু। এবার তার জবাব দিলেন অভিষেক। মুকুলকে টেনে বিনয়কে দিলেন ক্লিনচিট।

মুকুলকে পদ দিয়েছে বিজেপি, বিনয় নয় কেন
প্রশ্ন তোলা হয়েছিল, কয়লাকাণ্ডে মূল অভিযুক্ত বিনয় মিশ্রকে কেন তাড়ানো হয়নি তৃণমূল থেকে। তাঁকে তো পদে বসিয়েছিলেন অভিষেক। তাহলে কি অভিষেকও সমান দায়ী? এই প্রশ্নের উত্তরে অভিষেক বলেন, সারদা-নারদে অভিযুক্ত মুকুল রায়কে বিজেপি কেন্দ্রীয় সর্বভারতীয় সহসভাপতি করেছে। তাহলে বিনয় মিশ্রকে এখনও পদে রেখে কোনও ভুল করেননি তিনি।

কোনও অভিযোগ এখনও প্রমাণ হয়নি, তাই...
অভিষেক বলেন, মুকুল রায় যদি অভিযুক্ত হয়ে বিজেপির সর্বভারতীয় সহসভাপতি হতে পারেন, বিনয় মিশ্র কেন যুব তৃণমূলের সাধারণ সম্পাদক থাকতে পারবেন না। মুকুল রায়ের মতো বিনয় মিশ্রের বিরুদ্ধেও তো কোনও অভিযোগ এখনও প্রমাণ হয়নি। তাঁর বিরুদ্ধে একটিও প্রমাণ সামনে আনতে পারেনি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।

প্রশ্ন উঠেছে, বিনয় মিশ্র কেন পালিয়ে বেড়াচ্ছেন
এভাবেই মুকুল রায়ের সঙ্গে তুলনা করে বিনয় মিশ্রকে ক্লিনচিট দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে এ প্রসঙ্গে প্রশ্ন উঠেছে বিনয় মিশ্র কেন পালিয়ে বেড়াচ্ছেন। মুকুল রায় বা বিজেপি-তৃণমূলের অন্যান্যদের বিরুদ্ধে অভিযোগ ওঠায় তো তাঁরা পালিয়ে যাননি। মুকুল রায় তো তদন্তকারী সংস্থার মুখোমুখিও হয়েছেন। তাহলে কেন বিনয় মিশ্র আইনের আশ্রয় নিয়ে রক্ষাকবচ গ্রহণ করার চেষ্টা করেননি। এ প্রশ্ন এড়িয়ে গিয়েছেন অভিষেক, ফলত রয়ে গিয়েছে অসঙ্গতি।
-
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর












Click it and Unblock the Notifications