ফেব্রুয়ারিতেই আবার শীতের ছোঁয়া! কেমন থাকবে আজকের আবহাওয়া? জেনে নিন
ফেব্রুয়ারি শুরু হতেই আবার আবহাওয়ায় আচমকা বদল। পশ্চিমী ঝঞ্ঝার কারণে রাজ্যে আবারও শীতের আমেজ টের পাচ্ছেন সমস্ত মানুষ। বিশেষ করে সকাল এবং রাতের দিকে ঠান্ডার অনুভূতি বেশ ভালোভাবেই পাওয়া যাচ্ছে।

আবহাওয়া দফতর সূত্র অনুসারে, আগামী তিন দিনের মধ্যে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় তাপমাত্রা আরও ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। পশ্চিমী ঝঞ্ঝার কারণে আকাশে মেঘ থাকলেও, সেই মেঘ সরে গেলে পারদ আরও নামার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শহর কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ১৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৮ ডিগ্রি পর্যন্ত হতে পারে। গতকাল শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল প্রায় ১৭ ডিগ্রি। জেলার অনেক জায়গাতেই আবার রাতের দিকের তাপমাত্রা নেমে গিয়ে ১৪ ডিগ্রির আশপাশে ছিল।
আবহাওয়া দফতর অনুসারে, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমানের মতো জেলাগুলিতে আগামী দিনে রাতের তাপমাত্রা আরও কমে ১০-১১ ডিগ্রি সেলসিয়াসে পর্যন্ত পৌঁছে যেতে পারে। মূলত সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত শীতের অনুভূতি কিছুটা বেশি থাকবে।
তবে ঠান্ডা বাড়লেও স্বস্তির খবর এটাই যে আপাতত আগামী কয়েকদিন বৃষ্টি হওয়ার কোনও সম্ভাবনা নেই, আবহাওয়া শুষ্কই থাকবে।












Click it and Unblock the Notifications