ভিনরাজ্যের ছাত্রীকে যৌন হেনস্থা কলকাতার ইনস্টিটিউটে, দুই ছাত্রের কাণ্ডকারখানায় লজ্জা
ভিনরাজ্যের এক ছাত্রীকে ইনস্টিটিউটের মধ্যেই শ্লীলতাহানির অভিযোগ উঠল দুই সিনিয়র ছাত্রের বিরুদ্ধে। অভিযোগ, দিনের পর দিন তাঁর সঙ্গে যৌন হেনস্থা করা হয়েছে।
ভিনরাজ্যের এক ছাত্রীকে ইনস্টিটিউটের মধ্যেই শ্লীলতাহানির অভিযোগ উঠল দুই সিনিয়র ছাত্রের বিরুদ্ধে। অভিযোগ, দিনের পর দিন তাঁর সঙ্গে যৌন হেনস্থা করা হয়েছে। খুনের হুমকি দিয়ে ওই দুই ছাত্র শ্লীলতাহানি করত বলে অভিযোগ। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে কলকাতার সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে।

ঝাড়খণ্ড থেকে কলকাতার পড়তে এসেছিলেন অনেক স্বপ্ন নিয়ে। কিন্তু কলকাতার এই ইনস্টিটিউটে এসে যে অভিজ্ঞতা হল তাঁর, তা বলার মতো নয়। দিনের পর দিন আতঙ্কে কেটেছে, এরপর খুনের হুমকি পরোয়া করে নির্যাতিতা ছাত্রী শরণাপন্ন হলেন পাত্রসায়র থানায়। লিখিত অভিযোগ দায়েরের পরই শুরু হয়েছে তদন্ত।
নির্যাতিতা ছাত্রীর অভিযোগ, সেপ্টেম্বর মাসে প্রথমবার তাঁর সঙ্গে অশালীন আচরণ করে ওই দুই সিনিয়র ছাত্র। তারপর থেকে তাঁকে নানাভাবে হেনস্থা করত ওরা। শ্লীলতাহানির চেষ্টা করত সুযোগ পেলেই। বাধা দিলেই খুনের হুমকি দিত। এরপর দীপাবলির রাতে ফের ঘটল একইরকম ঘটনা। পরিষ্কার হুমকি দিয়েছিল, এসব কথা কাউকে জানালে প্রাণে মেরে দেবে।
কী করবেন কিছুই বুছে উঠতে পারছিলেন না, শেষপর্যন্ত প্রাণের ভয় উপেক্ষা করেই থানায় গিয়ে অভিযোগ জানান ওই ছাত্রী। তবে অভিযুক্ত ছাত্রদের নাম-পরিচয় কিছুই জানাতে পারেননি তিনি। অভিযুক্তদের শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। তাদের পরিচয় জানার পরই পুলিশ ব্যবস্থা নেবে অভিযুক্তদের বিরুদ্ধে। ছাত্রীটি এখন আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন।












Click it and Unblock the Notifications