বাবা-ছেলের মধ্যে বয়সের পার্থক্য ৫ বছর! কীভাবে সম্ভব? এনুমারেশন ফর্মে মিলল তথ্য, ঘটনা জুড়ে শোরগোল
পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় ধরা পড়ল এক অবিশ্বাস্য বয়সের গরমিল। কাটোয়ার মঙ্গলকোটের শীতলগ্রামে ভোটার তালিকায় দেখা গেছে যে, এক ব্যক্তির বয়স ৬৩ বছর অথচ তাঁর দুই ছেলের বয়স যথাক্রমে ৫৯ ও ৫৮ বছর। অর্থাৎ বাবা ও ছেলের বয়সের ফারাক মাত্র চার থেকে পাঁচ বছর। কীভাবে সম্ভব? এরকম এক তথ্য সামনে আসতেই গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

২০২৫ সালের ভোটার তালিকার ১৭৫ নম্বর বুথে ঠিক এরকম অসঙ্গতিই নজরে আসে। তালিকা অনুযায়ী, সরোজ মাঝির বয়স ৬৩ বছর, এবং তাঁর ছেলে হিসেবে তালিকায় নথিভুক্ত লক্ষ্মী মাঝি ও সাগর মাঝির বয়স প্রায় তাঁরই কাছাকাছি। SIR প্রক্রিয়া শুরু হওয়ার পরেই বিষয়টি ধরা পড়ে এবং নির্বাচন কমিশনও নড়েচড়ে বসে। কাটোয়ার মহকুমা শাসক এই ঘটনাতীর তদন্ত করে দেখা হবে বলে আশ্বাস দিয়েছেন।
জানা গিয়েছে যে, প্রায় ২২ বছর আগে লক্ষ্মী এবং সাগর মাঝি বাংলাদেশ থেকে এসে এই গ্রামে বসবাস করতে শুরু করেছেন। ২০০৬ সালে ভোটার তালিকায় নাম উঠেছিল তাঁদের। সেই সময় স্থানীয় এক বাসিন্দাকে তাঁরা তাঁদের বাবা দেখিয়ে ভোটার তালিকায় নাম নথিভুক্ত করেছিলেন বলে অভিযোগ উঠেছে। পরে দুই ভাইয়ের পরিবারই স্বীকার করেছে যে, সরোজ মাঝি তাঁদের আসল বাবা নন। সরোজ মাঝিও জানিয়েছেন যে, রাজনৈতিক চাপের কারণেই ওই ব্যক্তির নাম তিনি বাবা হিসেবে ব্যবহার করেছিলেন।
এতদিন এই ভুল সবার চোখ এড়িয়ে গেলেও বয়সের অসামঞ্জস্য এবার প্রকাশ্যে এসেছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে যে, এই বিষয়টি সংশোধনের প্রক্রিয়া শুরু হতে পারে। ঘটনাতীর দায় নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তরজা। এই ভোটার তালিকার নির্ভুলতা নিয়ে আবারও নতুন করে প্রশ্ন উঠেছে।
-
আজই কী ইস্তফা? দুই দশকের অধ্যায় শেষ করে মুখ্যমন্ত্রীর পদ ছাড়ছেন নীতীশ কুমার, কারণ কী? জল্পনা তুঙ্গে -
জ্বালানি সঙ্কটের আশঙ্কা! এবার থেকে পেট্রোল পাম্পে পাওয়া যাবে কেরোসিন, কত দিনের জন্য? বড়সড় সিদ্ধান্ত কেন্দ্রের -
বঙ্গ জুড়ে বদলাচ্ছে পরিস্থিতি! সপ্তাহের শুরুতেই বৃষ্টির সতর্কতা, কেমন থাকবে আজকের আবহাওয়া? জেনে নিন -
কবে ফিরবে প্রিয় বাবিন? চোখে জল নিয়ে অধীর অপেক্ষায় বিজয়গড়, ঘটনাস্থলে পৌঁছলেন মুখ্যসচিব, স্তব্ধ টলিউড -
বিধানসভা ভোটের সময় সূচি নিয়ে বিজ্ঞপ্তি জারি করল নির্বাচন কমিশন, জানুন বিস্তারিত -
বাংলার নির্বাচনে একা লড়ার অঙ্গীকার করে প্রথম তালিকায় ২৮৪ প্রার্থীর নাম ঘোষণা কংগ্রেসের, রয়েছেন অধীর-মৌসমরা -
এবার বদলির হাওয়া নির্বাচন কমিশনের দফতরে, সরানো হলো ডেপুটি সিইও-সহ ৫ জনকে -
রাজ্যসভায় জয়, তবু ইস্তফায় দেরি, স্পিকারকে অপেক্ষায় রেখেই বিহার ছাড়লেন নিতিন নবীন -
কলকাতায় একটাই ট্রাইবুনাল দপ্তর, তবুও ভোগান্তি নেই ভোটারদের, অনলাইনেই মিলবে সমাধান -
একদিনে ২৬৭ আধিকারিক বদলি, কমিশনের সিদ্ধান্তে হাইকোর্টে চ্যালেঞ্জ -
ষষ্ঠ সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন! কতজনের নাম রয়েছে? বাদের খাতায় কত জন? -
মনোনয়ন জমা দিলেন শুভেন্দু, বিজেপির জয় নিয়ে বিরাট ভবিষ্যদ্বাণী












Click it and Unblock the Notifications