সপ্তাহান্তে ভোগান্তি! হাওড়া শাখায় বাতিল একাধিক লোকাল ট্রেন, কেন? কী জানাচ্ছে রেল কর্তৃপক্ষ?
ছুটির দিনে ঘুরতে যাওয়া হোক অথবা কোনও কিছু কেনাকাটা, সপ্তাহের শেষে লোকাল ট্রেনে ভিড় বাড়েই। তবে এই সপ্তাহের শেষে যাত্রীদের পরিকল্পনায় ধাক্কা লাগতে পারে। কারণ আগামী শনিবার এবং রবিবার মিলিয়ে ৩০টি লোকাল ট্রেন বাতিল থাকছে।

রেল কর্তৃপক্ষ জানিয়েছে যে, ইস্টার্ন রেলওয়ে (Eastern Railway)-এর হাওড়া ডিভিশন (Howrah Division) এলাকায় তারকেশ্বর এবং দিয়ারা স্টেশনের মাঝে লাইনের কাজের জন্য পাওয়ার ব্লক নেওয়া হবে। আর সেই কারণেই একাধিক ট্রেন সাময়িকভাবে বন্ধ রাখা হচ্ছে। যদিও এই দুই দিনই ছুটির দিন, তবুও এই রুটের নিয়মিত যাত্রীদের কিছুটা হলেও অসুবিধায় পড়তে হতে পারে।
এছাড়াও নির্দিষ্ট কয়েকটি তারিখ অর্থাৎ, ২১, ২৩, ২৪ ফেব্রুয়ারি এবং ২৭ মার্চ প্রতিদিনই চারটি করে লোকাল ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই তালিকায় রয়েছে, ৩৭৭৪৬ কাটোয়া থেকে ব্যান্ডেল লোকাল, ৩৭৯২২ কাটোয়া থেকে হাওড়া লোকাল ও ৩৭৭৪৯ ব্যান্ডেল থেকে কাটোয়া লোকাল।
রেলের তরফ থেকে জানানো হয়েছে যে, লাইন সংক্রান্ত কাজ শেষ হওয়ার পরেই পরিষেবা একদম স্বাভাবিক হবে। তাই যাত্রীদের আগে থেকেই ট্রেনের সময়সূচিগুলি ভালোকরে দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।












Click it and Unblock the Notifications