পুরুলিয়ায় বাজ পড়ে একই পরিবারের তিনজনের মৃত্যু
শুধুমাত্র কলকাতায় নয়, এদিন বিকেলে বাজ পড়ে মৃত্যু হয়েছে পুরুলিয়া জেলার রঘুনাথপুর এলাকায় তিন জনের।
শুধুমাত্র কলকাতায় নয়, এদিন বিকেলে বাজ পড়ে মৃত্যু হয়েছে পুরুলিয়া জেলার রঘুনাথপুর এলাকায় তিন জনের। মৃতেরা সবাই এক পরিবারের। মৃতদের মধ্যে দুজন মহিলা।

পুলিশ জানিয়েছে যে মৃতের নাম রিনা বাউড়ি, রিঙ্কু বাউড়ি ও সঞ্জীব বাউড়ি। আহত সঞ্জয় বাউড়ি রঘুনাথপুর হাসপাতালে ভর্তি।
শুক্রবার দুপুরে কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল এর সামনে বাজ পড়ে মৃত্যু হয়েছে দমদমের বাসিন্দা সুবীর পালের। আহত হয়েছেন অন্তত পাঁচ জন। এদিন পুরুলিয়া জেলার রঘুনাথপুর এলাকায় তিন জনের মৃত্যু হয়েছে।
পুলিশ জানিয়েছে, ওই তিন জন মাঠে চাষের কাজ করছিলেন। সেই সময় বাজ পড়ে। মারা যায় এই তিন জন। দিন কয়েক আগে পুরুলিয়া জেলার বিভিন্ন এলাকায় বাজ পড়ে একদিনে মৃত্যু হয়েছে সাত জনের।












Click it and Unblock the Notifications