'বাংলার ডিজিটাল ব্যারিকেড' গড়তে মাঠে নামছে তৃণমূল! অনলাইন লড়াইয়ে তরুণদের এগিয়ে আসার বার্তা অভিষেকের
বিজেপি ২৪×৭ বাংলার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে, ঠিক এইরকম অভিযোগ তুলেই ডিজিটাল ময়দানে শক্তি বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস। শাসকদলের দাবি যে, সামাজিক মাধ্যমে মিডিয়ার ট্রোল বাহিনী এবং একাংশ মিডিয়াকে ব্যবহার করে বাংলার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা চলছে। আর ঠিক এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ডিজিটাল আক্রমণ মোকাবিলা করার জন্য আলাদা রণকৌশল তৈরি করেছে জোড়াফুল শিবির।

গতকাল বিশ্ব বাংলা প্রাঙ্গণে তৃণমূলের 'ডিজিটাল যোদ্ধা'দের সঙ্গে বৈঠক করেছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি জানিয়েছেন যে, আগামী দিনের রাজনৈতিক লড়াই শুধু ময়দানে হবে না, ডিজিটাল পরিসরেও সমান গুরুত্বের সঙ্গে লড়তে হবে। আর আজ এক্স (X) হ্যান্ডলে পোস্ট করে তরুণ কর্মীদের লক্ষ্যও বেঁধে দিয়েছেন তিনি।
BJP’s attack on Bengal is multi-pronged, relentless, and calculated, and our response must be equally comprehensive, coordinated, and fierce.
— Abhishek Banerjee (@abhishekaitc) January 13, 2026
Today, democratic institutions stand politically appropriated, reduced to instruments of a singular agenda to run a ceaseless smear… pic.twitter.com/tPcS2dyyo4
অভিষেকের অভিযোগ যে, বিজেপি বিভিন্ন গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে। ভুয়ো তথ্য ছড়াচ্ছে এবং বাংলার সাফল্যকে আড়াল করার চেষ্টা করছে। তাঁর মতে, এই পরিস্থিতিতে যুব সমাজকে সামনে এসে দায়িত্ব নিতে হবে।
তিনি বলেছেন যে, ডিজিটাল জায়গা ফাঁকা রাখলে মানুষের মনে তো সহজেই মিথ্যা প্রচার ঢুকে পড়বে। আর সেই কারণেই তৃণমূলের ডিজিটাল টিমকে 'বাংলার ডিজিটাল ব্যারিকেড' বলে উল্লেখ করেন তিনি। আগামী ১০০ দিন পরিকল্পিতভাবে কাজ করার নির্দেশও দিয়েছেন অভিষেক। পাশাপাশি, পাঁচ দিনের লক্ষ্য স্থির করে ধারাবাহিক এবং বিশ্লেষণভিত্তিক কাজ করার পরামর্শও দিয়েছেন।
ডিজিটাল যোদ্ধাদের ভূমিকা ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন যে, জনপ্রতিনিধি, বুথ স্তরের কর্মী এবং অনলাইন টিম এই তিন স্তর একসঙ্গে কাজ করলে যেকোনও প্রচার মোকাবিলা করা সম্ভব হবে। ABDJ কনক্লেভে অংশ নেওয়া তরুণরাই ভবিষ্যতে ফ্যাক্ট-চেকিং, ভ্রান্ত তথ্য প্রতিরোধ এবং ন্যারেটিভ নিয়ন্ত্রণের মাধ্যমে বাংলার পক্ষে ডিজিটাল দেওয়াল গড়ে তুলবেন বলেও আশাবাদী তৃণমূল নেতৃত্ব।
-
এবার একটা বড় খেলা হবে, নানুরে মন্তব্য মমতার -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মমতা বনাম শুভেন্দু লড়াইয়ে যোগ শাহের, ভবানীপুরে বাড়ছে রাজনৈতিক চাপানউতোর -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
ভোটের আগে তালিকা সংশোধনে তৎপরতা, সপ্তম অতিরিক্ত তালিকা প্রকাশ -
মমতা সাধারণ মানুষকে দিচ্ছেন, নিয়ে নিচ্ছেন মোদী! দাবি অভিষেকের -
মালদহের ঘটনা তৃণমূলের পরিকল্পিত ও সংগঠিত, কালীঘাটে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ ব্যক্ত করে দাবি শুভেন্দুর -
ভোটের আগে ফর্ম ৬ বিতর্কে উত্তপ্ত রাজ্য,অভিযোগ পাল্টা অভিযোগে দুই শিবির -
বিশ্বখ্যাত আইটি সংস্থায় একলপ্তে ৩০ হাজার কর্মী ছাঁটাই, ভারতে কাজ গেল ১২ হাজার জনের -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে?












Click it and Unblock the Notifications