Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

21st July TMC Martyrs Day: কোভিড মিটলেই ময়দানে নামছে তৃণমূল, শীতকালে বড় কর্মসূচির ঘোষণা মমতার

21st July TMC Martyrs Day: কোভিড মিটলেই ময়দানে নামছে তৃণমূল, শীতকালে বড় কর্মসূচির ঘোষণা মমতার

২১ জুলাইয়ে ব্রিগেড সমাবেশ করা যায়নি। করোনা পরিস্থিতির কারণে এবারও ২১ জুলাই ভার্চুয়াল করতে হয়েছে তৃণমূল কংগ্রেসকে। কিন্তু ২০২৪ পথ প্রশস্ত করতে দলীয় কর্মীদের চাঙ্গা করার করার মতো ঘোষণা করেছেন তৃণমূল সুপ্রিমো। তিনি বলেছেন শীতকালে বড় ব্রিগেড সমাবেশ করা হবে। সেসময় আশা করা যাচ্ছে কোভিড সংকট অনেকটাই মিটে যাবে। সেই সমাবেশ যে জাতীয় রাজনীতির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্ব পূর্ণ হতে চলেছে তার ইঙ্গিত দিয়েছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো।

ব্রিগেড সমাবেশের ডাক

ব্রিগেড সমাবেশের ডাক

একুশের মঞ্চ থেকে ফের ব্রিগেড সমাবেশের ডাক দিলেন তণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ঘোষণা করেছেন কোভিড মিটলেই শীতকালে ব্রিগেডে বড় সমাবেশ করা হবে। সেখানে আমন্ত্রণ জানানো হবে এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ারকে। মমতার এই ঘোষণাতেই স্পষ্ট হয়ে গিয়েছে। শীতকালে ব্রিগেড সমাবেশের ডাক দিয়ে জাতীয় রাজনীতিতে কোন সমীকরণ তৈরি করতে চলেছেন তিনি।

রাজ্যে রাজ্যে খেলা হবে

রাজ্যে রাজ্যে খেলা হবে

একুশের মঞ্চ েথকেই রাজ্যে রাজ্যে খেলা হবে স্লোগান তুলেছেন মমতা। তিনি বলেছেন খেলা এখনও শেষ হয়নি এবার রাজ্যে রাজ্যে খেলা হবে। যতদিন না বিজেপিকে তাড়ানো যাচ্ছে ততদিন খেলা হবে। ২১ জুলাইয়ের মঞ্চে মমতার এই স্লোগান যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈিতক মহল। প্রসঙ্গত উল্লেখ্য আজই একাধিক রাজ্যে ২১ জুলাই উদযাপন করা হচ্ছে। তার মধ্যে অন্যতম গুজরাত, ত্রিপুরা এবং উত্তর প্রদেশ।

বিরোধী ঐক্যের ডাক

বিরোধী ঐক্যের ডাক

২১ জুলাইয়ের মঞ্চ থেকে মমতার প্রতিটি বার্তায় একটাই ইঙ্গিত স্পষ্ট সেটা বিরোধী ঐক্য। ফের ইউনাইটেড ইন্ডিয়ার স্লোগান তুেলছেন মমতা। ২০১৯-র লোকসভা ভোটের আগে থার্ড ফ্রন্ট তৈরি করে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে নেমেছিল অবিজেপি দলগুলি। সেই ফ্রন্টের সিংভাগ কৃতিত্ব ছিল তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ে। আবারও সেই দিকেই এগোতে শুরু করেছে সমীকরণ।

দিল্লি যাচ্ছেন মমতা

দিল্লি যাচ্ছেন মমতা

আগেই জানিয়েছিলেন তিনি। তবে ২১ জুলাইয়ের মঞ্চ থেকে আবারও একবার নিজের দিল্লি যাওয়ার কথা ঘোষণা করেছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যা। তার আগে আগামিকালই দিল্লি উড়ে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারপরে যাবেন মমতা। সেখানে একাধিক রাজনৈিতক দলের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তাঁর। তিনি নিজেই বলেছে সংসদে অধিবেশন চললে সব রাজনৈতিক দলের নেতাদের সঙ্গেই দেখা করা যায়। সেকারণেই দিল্লি সফরের জন্য এই সময়টাকে বেছে নিয়েছেন তিনি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+