Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

২০১৯ লক্ষ্মীপুজো:আর্থিক মন্দার বাজারেও লক্ষ্মীলাভের আশায় বাঙালি! উৎসবের আমেজ সরগরম দামের ছ্যাঁকায়

গাড়ির বাজারে ব্যাপক মন্দা। অটোমোবাইল সেক্টরে চরম দুর্গতি। এসবের মধ্যেও ক্রমাগত অগ্নিমূল্য হয়ে উঠছে শাকৃ-সব্জির বাজার। উৎসবের মরশুমে যেখানে পেঁয়াজ থেকে টমাটোর দাম এমনিতেই বেশি, সেখানে লক্ষ্মীপুজোর আয়োজন ঘিরে কার্যত নাভিশ্বাস উঠছে মধ্যবিত্তের । তবুও মন্দার বাজারে লক্ষ্মী লাভের আশায় আজ আপামর বাঙালি মাতৃ আরাধনায় কার্পণ্য করছে না।

দেশজুড়ে টমাটোর দামে আগুন!

দেশজুড়ে টমাটোর দামে আগুন!

দেশের রাজধানী দিল্লি , তথা উত্তর প্রদেশের নয়ডায় টমাটো অগ্নিমূল্যে বিক্রি হচ্ছে। কয়েক দিন আগেও এই দাম ছিল ৮০ টাকা প্রতি কেজিতে। তবে কলকাতায় লক্ষ্মী পুজোর বাজারেও এই দাম পৌঁছেছে ৫০ থেকে ৬০ টাকা প্রতি কেজিতে।

আলু থেকে ফুলকপির দাম

আলু থেকে ফুলকপির দাম


লক্ষ্মীপুজো মানেই খিচুড়ি ভোগ। সঙ্গে লাবড়া তো অবশ্যই থাকবে। তবে লাবড়া আর খিচুড়ি ভোগের আয়োজন করতে গিয়ে রীতিমতো নাভিশ্বাস উঠছে বাঙালির। চন্দ্রমুখী আলুর দাম কলকাতায় ২২ টাকা প্রতি কেজি। ফুলকপির দাম ৩৫ থেকে ৪০ টাকা প্রতি কেজিতে। কুমড়ো বিক্রি হচ্ছে ৩০ টাকা প্রতি কেজিতে। বেগুনের দাম প্রতি কেজিতে ৮০ টাকা।

ধরা ছোঁয়ার বাইরে বাজার দর

ধরা ছোঁয়ার বাইরে বাজার দর


এদিকে জিএসটির কারণে বেড়েছে পুজোর সামগ্রীর দামও। মৃৎশিল্পীদের দাবি , জিএসটির কারণে সমস্ত জিনিসের দাম বেড়েছে বলেই মনে হচ্ছে। তাই বেড়েছে প্রতিমার দামও। আর এর মাঝে পড়ে লক্ষ্মীলাভের আশায় বাড়তি কড়ি খারচা করেও মাতৃআরাধনায় কোনও কসরৎ বাকি রাখছেনা বাঙালি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+