রায়গঞ্জে আইপিএল বেটিং জড়িত থাকার অভিযোগে গ্রেফতার ২

আইপিএল ক্রিকেট বেটিং চক্রে যুক্ত থাকার অভিযোগ দুই যুবককে উত্তর দিনাজপুরের রায়গঞ্জের দেবীনগর থেকে গ্রেপ্তার করা হয়েছে।

আইপিএল ক্রিকেট বেটিং চক্রে যুক্ত থাকার অভিযোগ দুই যুবককে উত্তর দিনাজপুরের রায়গঞ্জের দেবীনগর থেকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃত মদন মোহন দাস ও হরেকৃষ্ণ ঘোষের কাছ থেকে বোর্ড মানি হিসেবে নগদ প্রায় আশি হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ। অভিযুক্তরা দেবীনগরের বাসিন্দা বলেই জানানো হয়েছে।

রায়গঞ্জে আইপিএল বেটিং জড়িত থাকার অভিযোগে গ্রেফতার ২

অভিযোগ, রায়গঞ্জ শহরে রমরমিয়ে চলা আইপিএলের বেটিং চক্রে টাকা লাগিয়ে সর্বস্বান্ত হয়েছেন বহু যুবক। তাঁদের মধ্যে কেউ কেউ আত্মহত্যার পথও বেছে নিয়েছেন বলে অভিযোগ। এরপরেই ঘটনার তদন্তে নামে পুলিশ। গোপনসূত্রে খবর পেয়ে রায়গঞ্জ থানার আইসি সুরজ থাপার নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী দেবীনগরের বেলতলা থেকে হাতেনাতে অভিযুক্ত মদন মোহন দাস ও হরেকৃষ্ণ ঘোষকে গ্রেফতার করে।

ধৃত দুই যুবককে রায়গঞ্জ আদালতে তোলা হয়। ঘটনার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ। এই চক্রে আর কেউ বা কারা জড়িত কিনা, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+