Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Bengal By Election 2024: রবিবারের মধ্যেই বঙ্গে ১০০ কোম্পানি কেন্দ্রীয়বাহিনী, সব বুথে হবে ওয়েবকাস্টিং

West Bengal By Election 2024: পুজো মিটতেই বাংলায় উপ নির্বাচনের দামামা। বাংলার ৬টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের দিন ঘোষণা করেছে নির্বাচন কমিশন। সেই অনুযায়ী আগামী ১৩ নভেম্বর ভোট হবে সিতাই, মাদারিহাট, তালড্যাংরা মেদিনীপুর, হাড়োয়া এবং নৈহাটি বিধানসভা কেন্দ্রে।

কার্যত প্রত্যেকটি কেন্দ্রেই সুষ্ঠ এবং অবাধ নির্বাচন (West Bengal By Election 2024) করাতে মরিয়া নির্বাচন কমিশন। আর তাই কেন্দ্রীয় বাহিনী দিয়েই ভোট করানো হবে বলে সিদ্ধান্ত। যা খবর, প্রতিটি বুথেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে চায় কমিশন।

central force

  • West Bengal By Election 2024: গড়ে ২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

সূত্রের খবর, প্রতিটি কেন্দ্রে (West Bengal By Election 2024) গড়ে ২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই মতো আগামী রবিবার রবিবার সন্ধ্যের মধ্যেই রাজ্যে এসে পৌঁছবে শতাধিক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। সোমবার থেকেই বিভিন্ন স্পর্শকাতর এলাকায় এই বাহিনীকে পাঠানো হবে বলে জানা যাচ্ছে। এখনও পর্যন্ত যা প্ল্যান, সোমবার থেকে স্থানীয় পুলিশ প্রশাসনকে সামনে রেখে এড়িয়া ডোমিনেশনের কাজ শুরু করবে কেন্দ্রীয় বাহিনী।

  • West Bengal By Election 2024: একই থাকছে পরিধি

লোকসভা বা বিধানসভা নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের (West Bengal By Election 2024) ক্ষেত্রে যে পরিধিকে ব্যবহার করা হয় এই ক্ষেত্রেও সেই একই পরিধিকে কাজে লাগাতে চলেছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর এবং নির্বাচন কমিশন। মানুষ যাতে সুষ্ঠু অবাধ ভাবে তার নিজের ভোটাধিকারকে প্রয়োগ করতে পারে সেই লক্ষ্যে নির্বাচন কমিশন কেন্দ্রীয় বাহিনী মোতায়েনে প্রথম থেকেই জোর দিচ্ছে।

  • West Bengal By Election 2024: ১০০ শতাংশ বুথেই হবে ওয়েবকাস্টিং

অন্যদিকে সংশ্লিষ্ট এই ছয় বিধানসভা ক্ষেত্রের আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিদিনের রিপোর্ট পাঠানো শুরু হয়ে গিয়েছে নির্বাচন কমিশনের কার্যালয়ে। এখন দেখার বিষয়, রাজ্যের এই ছয় বিধানসভা উপনির্বাচনকে নির্বাচন কমিশন কতটা সুষ্ঠু অবাধ ও শান্তিপূর্ণভাবে পরিচালনা করতে সক্ষম হয়। তবে এই ছয় কেন্দ্রের উপনির্বাচনে কোন রকমেই গাফিলতি রাখতে চাইছে না নির্বাচন কমিশন। আর সেই কারণেই ১০০ শতাংশ বুথেই হবে ওয়েবকাস্টিং।

  • West Bengal By Election 2024: দিল্লিতে জরুরি বৈঠক

পুরো প্রক্রিয়ার উপর রাখছে জাতীয় নির্বাচন কমিশনকে। বাংলার ভোট ঘিরে বারবার প্রশ্নের মুখে পড়তে হয় আধিকারিকদের। এবার যাতে তা না হয় সেজন্য একেবারে কোমর বেঁধে নামছেন আধিকারিকরা। দফতর সূত্রে খবর জরুরি ভিত্তিতে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাবকে তলব করেছে দেশের নির্বাচন কমিশন। আর এরই পরিপ্রেক্ষিতে তিনি এখন দিল্লিতে। তবে সেখান থেকেই একসঙ্গে কাজ চালিয়ে যাচ্ছেন জোর কদমে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+