সৌরবিদ্যুতে স্বয়ংসম্পূর্ণ হতে নতুন উদ্যোগ সরকারের, শালবনিতে নতুন প্রকল্প
পশ্চিম মেদিনীপুরের শালবনিতে নতুন সৌর বিদ্যুৎ প্রকল্প গড়তে চলেছে রাজ্য সরকার।
সৌরবিদ্যুতে রাজ্য সরকার যাতে স্বয়ংসম্পূর্ণ হতে পারে সেজন্য সরকারে আসার পর থেকেই প্রভূত প্রচেষ্টা করে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই উদ্যোগের অংশ হিসাবেই এবার পশ্চিম মেদিনীপুরের শালবনিতে নতুন সৌর বিদ্যুৎ প্রকল্প গড়তে চলেছে রাজ্য সরকার।

সরকারি উদ্যোগে ৪১.১১ একর জমিতে প্রকল্পটি তৈরি হবে। যেখান থেকে ১০ মেগাওয়াট বিদ্যুৎ উতপন্ন হবে বলে জানা গিয়েছে। রাজ্য বিদ্যুৎ পর্ষদের এই উদ্যোগের সম্মতিপত্রও এসে গিয়েছে।
২০১৯ সালের মধ্যে রাজ্যে কমপক্ষে ৩০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে এগোচ্ছে তৃণমূল সরকার। তার জন্য যা পরিকাঠামো উন্নতি করা প্রয়োজন তা করার সর্বাগ্রে চেষ্টা চলছে।
কিছু জায়গায় রাজ্য বিদ্যুত দফতর জলের মধ্যে ভাসমান সোলার প্যানেল রেখে বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর প্রক্রিয়া শুরু করেছে। বড় জলাধারগুলিকে এজন্য ব্যবহার করা হচ্ছে। এছাড়া সরকারি ভবন ও স্কুলগুলির ছাদে সোলার প্যানেল বসিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। একইসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে সৌরশ্রী প্রকল্প তৈরি হয়েছে, যা বিদ্যুৎ উৎপাদনে দিশারীর কাজ করছে।
-
নতুন নির্দেশিকায় কড়া কেন্দ্র, নিয়ম না মানলে খোয়া যেতে পারে এলপিজি কানেকশনও! -
শেষ মুহূর্তে ক্যানসেল? আর মিলবে না টাকা! টিকিট বাতিলে বড় বদল ভারতীয় রেলওয়ের, জানুন নতুন নিয়ম -
তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, অভয়ার মায়ের নাম ঘিরে বড় চমক পানিহাটিতে -
ভোটার তালিকায় গণ্ডগোল ঘিরে উদ্বেগ, দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি সামাল কমিশনের -
রাজস্থানের পর মালিকানা হাতবদল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরও, আইপিএলে তৈরি হল নয়া রেকর্ড -
হরমুজ খুলে দাও, পরমাণু কর্মসূচিতে লাগাম, ১৫ দফা শান্তি প্রস্তাবে ট্রাম্প, রাজি হবে কি তেহরান? -
ফের অসুস্থ সোনিয়া গান্ধী, দিল্লির হাসপাতালে ভর্তি, চিকিৎসকদের নজরে শারীরিক অবস্থা -
এলপিজি রিফিল বুকিংয়ের সময়সীমা পরিবর্তনের খবর কি সত্যি? আসল তথ্য জানাল কেন্দ্র -
হুমায়ুন-ওয়েইসির জোটের চোখ ১৮২টি আসনে, সংখ্যালঘু ভোট সুসংহত করাই মূল লক্ষ্য -
ভোটার তালিকায় ‘অদৃশ্য' নাম! কমিশনকে তোপ দাগলেন মমতা, উত্তরবঙ্গের মঞ্চে চড়ল রাজনৈতিক পারদ -
সব কেড়ে নিলেও মানুষ আমার পাশে, ময়নাগুড়ি থেকে বিজেপি ও কমিশনকে একসুরে নিশানা মমতার -
ভোটের আগে বড়সড় সাফল্য, বিহার থেকে বাংলায় অস্ত্র পাচার রুখল পুলিশ












Click it and Unblock the Notifications