Wimbledon 2023: উইম্বলডন মহিলাদের সিঙ্গলসে পাবে নতুন চ্যাম্পিয়ন, বোপান্নার স্বপ্নভঙ্গ

Wimbledon 2023: উইম্বলডন এবার মহিলাদের সিঙ্গলসে পেতে চলেছে নতুন চ্যাম্পিয়ন। আজ প্রথম সেমিফাইনালে জয়লাভ করেছেন মার্কেতা ভন্দ্রৌসোভা ( Marketa Vondrousova)। দ্বিতীয় সেমিফাইনালটি জিতলেন ওন্স জাবেউর (Ons Jabeur)।

তবে আশা জাগিয়েও রোহন বোপান্না ডাবলস ফাইনালে উঠতে পারলেন না। ম্যাথু এবডেনের সঙ্গে জুটি বেঁধেছিলেন। বিদায় নিলেন সেমিফাইনাল থেকেই।

Wimbledon 2023: ওন্স জাবেউর

দ্বিতীয় বাছাই আরিনা সাবালেঙ্কা (Aryna Sabalenka)-র বিরুদ্ধে প্রথম সেটে হেরে গিয়েও পরের দুটি সেট জিতে ফাইনালে জায়গা নিশ্চিত করলেন ষষ্ঠ বাছাই জাবেউর। গত বছরও তিনি ফাইনালে উঠেছিলেন, কিন্তু রানার আপ হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল। এমনকী ইউএস ওপেনের ফাইনালেও রানার-আপ হন।

২ ঘণ্টা ১৯ মিনিটের লড়াইয়ে জাবেউর জিতলেন ৬-৭, ৬-৪, ৬-৩ সেটে। কোয়ার্টার ফাইনালে তিনি হারিয়ে দিয়েছিলেন গতবারের চ্যাম্পিয়ন তথা এবারের তৃতীয় বাছাই এলেনা রাইবাকিনাকে। সেই ম্যাচেও প্রথম সেটে ৬-৭-এ পিছিয়ে পড়েছিলেন জাবেউর। পরের সেট দুটি জিতেছিলেন ৬-৪, ৬-১-এ। শনিবার তিনি নামবেন প্রথম গ্র্যান্ড স্ল্যাম খেতাব জয়ের লক্ষ্যে।

Wimbledon 2023: মার্কেতা ভন্দ্রৌসোভা

২০১৯ সালের পর এই প্রথমবার কোনও গ্র্যান্ড স্ল্যাম ফাইনাল খেলবেন মার্কেতা ভন্দ্রৌসোভা। চেক প্রজাতন্ত্রের এই টেনিস তারকাও এবার প্রথম গ্র্যান্ড স্ল্যাম খেতাব জয়কে পাখির চোখ করেছেন। অবাছাই ভন্দ্রৌসোভো হারালেন বিশ্বের ১ নম্বর ইগা সিয়নটেক উড়িয়ে সেমিফাইনালে ওঠা এলিনা স্বিতোলিনাকে। খেলার ফল ৬-৩, ৬-৩।

পুরুষদের ডাবলসে ভারতীয় টেনিসপ্রেমীদের নজর ছিল রোহন বোপান্নার দিকে। ষষ্ঠ বাছাই বোপান্না-এবডেন জুটি এদিন পরাস্ত হলো শীর্ষবাছাই জুটির কাছে। নেদারল্যান্ডসের ওয়েসলি কুলহফ ও গ্রেট ব্রিটেনের নিল স্কুপস্কির জুটি বোপান্নাদের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিল ৭-৭, ৬-৪ সেটে। বোপান্না যদি ডাবলস চ্যাম্পিয়ন হতে পারতেন, তাহলে ওপেন এরায় সব বিভাগ মিলিয়ে সবচেয়ে বেশি বয়সে গ্র্যান্ড স্ল্যাম খেতাব জয়ের নজির গড়তেন।

২০১৫ সালের পর এই প্রথম উইম্বলডনের সেমিফাইনাল খেললেন বোপান্না। সর্বমোট তৃতীয়বার। চলতি বছর সানিয়া মির্জার সঙ্গে জুটি বেঁধে অস্ট্রেলিয়ান ওপেনের মিক্সড ডাবলস ফাইনালে উঠেও হেরে যান। ২০১০ সালে ইউএস ওপেনে রানার-আপ হয়েছিলেন, পুরুষদের ডাবলসে গ্র্যান্ড স্ল্যাম সেমিফাইনাল খেললেন চতুর্থবার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+