US Open 2023: খেতাব জিতে প্রতিপক্ষের কাছে চাইলেন ক্ষমা, কাকে শ্রদ্ধা জানালেন জকোভিচ?
প্রতিদ্বন্দ্বী রজার ফেডেরার বা রাফায়েল নাদালকে আগেই টপকে গিয়েছিলেন, বাকি ছিল মার্গারেট কোর্টের কীর্তি স্পর্শ করার। রবিবার রাতে যুক্তরাষ্ট্রের আর্থার অ্যাশ স্টেডিয়াম সাক্ষী থাকল জকোভিচের মহাকীর্তির। রবিবার রেকর্ড ২৪তম গ্র্যান্ড স্ল্যাম জয়ের নজির ছুঁলেন সার্বিয়ান টেনিস তারকা। মহিলা টেনিসের কিংবদন্তি মার্গারেট কোর্টের সমসংখ্যক খেতাব এখন জকোভিচের ঝুলিতে।
রেকর্ড সংখ্যাক গ্র্যান্ড স্লাম জিতে উঠে বিশেষ টি-শার্ট পরে সেলিব্রেশন শুরু করেন জকোভিচ। শ্রদ্ধা জানালেন প্রয়াত বাস্কেটবল তারকা কোবি ব্রায়ান্টকে। তাঁর ছবি দেওয়া টি-শার্ট পরেন জকোভিচ। উল্লেখ্য কোবিও ২৪ নম্বর জার্সি পরে খেলতেন। সার্বিয়ান টেনিস তারকার সঙ্গে ঘনিষ্ঠ বন্ধুত্বও ছিল তাঁর। তাই ২৪তম গ্র্যান্ড স্ল্যাম জিত প্রিয় বন্ধুর জার্সি নম্বর নিয়েই সেলিব্রেট করলেন নোভাক।

২০২০ সালে কুয়াশাচ্ছন্ন পাহাড়ে ধাক্কা খেয়ে ভেঙে পড়েছিল কোবির হেলিকপ্টার। ৪১ বছর বয়সে সেই দুর্ঘটনায় মারা যান কোবি। বন্ধু জোকোভিচের হাত ধরে ইউএস ওপেনে ফিরে এলেন সেই বিখ্যাত বাস্কেটবল তারকা, যিনি পরিচিত ছিলেন 'ব্ল্যাক মাম্বা' নামে।
টেনিস দুনিয়ায় জকোভিচ মানেই এক চরিত্র। খেতাব জিতে আবার ক্ষমাও চাইলেন প্রতিপক্ষের কাছে। রবিবার ছিল মেদভেদেভের বিবাহ বার্ষিকী। পুরস্কার বিতরণী মঞ্চে দাঁড়িয়ে মেদভেদেভকে মজা করে বলেন, 'আমি যদি জানতাম আজ তোমাদের বিবাহবার্ষিকী, তাহলে চাইতাম ফলটা অন্য রকম হোক। চাইতাম তুমি এই ম্যাচটা জিতে নাও।'
দু'মাস আগে উইম্বলডনের ফাইনালে আলকারাজ়ের বিরুদ্ধে হেরে গিয়েছিলেন জকোভিচ। সেই ম্যাচে হারের স্মৃতি এখনও টাটকা সার্বিয়ান তারকার কাছে।কিন্তু সেই হারের পর থেকে টানা ১২টি ম্যাচ জিতলেন তিনি। এই বছর তিনটি গ্র্যান্ড স্ল্যাম জিতলেন তিনি।
গ্র্যান্ড স্ল্যাম জয়ের তালিকায় রাফায়েল নাদাল (২২) এবং রজার ফেডেরারকে (২০) আগেই পিছনে ফেলে দিয়েছিলেন জকোভিচ। এ দিন ছুঁয়ে ফেললেন পুরুষ, মহিলা নির্বিশেষে সব থেকে বেশি সিঙ্গলসে গ্র্যান্ড স্ল্যামের মালকিন মার্গারেটকে।
এই নিয়ে চতুর্থ বার ইউএস ওপেন জিতলেন। হার্ড কোর্টে এটি তাঁর ১৪তম গ্র্যান্ড স্ল্যাম জয়। ১০ বার অস্ট্রেলিয়ান ওপেন জিতেছেন তিনি। এ ছাড়াও ঘাসের কোর্টে উইম্বলডন জিতেছেন সাত বার। লাল সুরকির কোর্টে ফরাসি ওপেন জিতেছেন তিন বার।

৩৬-র জকোভিচের আপাতত থামার লক্ষণ নেই। আগামী বছরের শুরুতেই অস্ট্রেলিয়ান ওপেনে নামবেন ২৫তম গ্র্যান্ড স্ল্যাম জয় করতে। আলকারাজ বা মেদভদেভরা যতই উঠুন আসুন টেনিস দুনিয়ায় জকোভিচের রাজত্ব এখনও চলবে।
-
নতুন নির্দেশিকায় কড়া কেন্দ্র, নিয়ম না মানলে খোয়া যেতে পারে এলপিজি কানেকশনও! -
শেষ মুহূর্তে ক্যানসেল? আর মিলবে না টাকা! টিকিট বাতিলে বড় বদল ভারতীয় রেলওয়ের, জানুন নতুন নিয়ম -
তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, অভয়ার মায়ের নাম ঘিরে বড় চমক পানিহাটিতে -
ভোটার তালিকায় গণ্ডগোল ঘিরে উদ্বেগ, দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি সামাল কমিশনের -
রাজস্থানের পর মালিকানা হাতবদল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরও, আইপিএলে তৈরি হল নয়া রেকর্ড -
হরমুজ খুলে দাও, পরমাণু কর্মসূচিতে লাগাম, ১৫ দফা শান্তি প্রস্তাবে ট্রাম্প, রাজি হবে কি তেহরান? -
ফের অসুস্থ সোনিয়া গান্ধী, দিল্লির হাসপাতালে ভর্তি, চিকিৎসকদের নজরে শারীরিক অবস্থা -
এলপিজি রিফিল বুকিংয়ের সময়সীমা পরিবর্তনের খবর কি সত্যি? আসল তথ্য জানাল কেন্দ্র -
হুমায়ুন-ওয়েইসির জোটের চোখ ১৮২টি আসনে, সংখ্যালঘু ভোট সুসংহত করাই মূল লক্ষ্য -
ভোটার তালিকায় ‘অদৃশ্য' নাম! কমিশনকে তোপ দাগলেন মমতা, উত্তরবঙ্গের মঞ্চে চড়ল রাজনৈতিক পারদ -
সব কেড়ে নিলেও মানুষ আমার পাশে, ময়নাগুড়ি থেকে বিজেপি ও কমিশনকে একসুরে নিশানা মমতার -
ভোটের আগে বড়সড় সাফল্য, বিহার থেকে বাংলায় অস্ত্র পাচার রুখল পুলিশ












Click it and Unblock the Notifications