Wimbledon: মিক্সড ডাবলসের সেমিফাইনালে সানিয়া মির্জা, খেতাব থেকে মাত্র দু'কদম দূরে

Wimbledon: মিক্সড ডাবলসের সেমিফাইনালে সানিয়া মির্জা, খেতাব থেকে মাত্র দু'কদম দূরে

উইম্বলডনে মিক্সড ডবলস ইভেন্টের সেমিফাইনালে পৌঁছলেন সানিয়া মির্জা এবং তাঁর ক্রোয়েশিয়ান পার্টনার মেট পেভিচ। ভারতীয় টেনিস সুন্দরী নিজের সুদীর্ঘ কেরিয়ারে এই প্রথমবার মিক্সড ডবলস ইভেন্টে পৌঁছলেন উইম্বলডনের সেমিফাইনালে। চতুর্থ বাছাই গ্যাব্রিয়েল ডাওরোস্কি এবং জন পিয়েরে জুটিকে তিন সেটের দুর্ধর্ষ লড়াইয়ে পরাজিত করেন সানিয়া- পেভিচ জুটি। কোর্ট ৩-এ সোমবার এই ম্যাচটি খেলা হয়।

Wimbledon: মিক্সড ডাবলসের সেমিফাইনালে সানিয়া মির্জা, খেতাব থেকে মাত্র দুকদম দূরে

সানিয়া মির্জা জানিয়ে দিয়েছেন এটিই তাঁর পেশাদার টেনিস কেরিয়ারে শেষ মরসুম হতে চলেছে। উইম্বলডনে জিতে কেরিয়ার শেষ করতে পারার মতো গর্ব এক জন টেনিস খেলোয়াড়ের কাছে কোনও কিছুতে নেই। সানিয়া চাইবেন নিজের সর্বস্য দিয়ে ইংল্যান্ড থেকে খেতাব নিয়েই দেশে ফিরতে। সেমিফাইনালে ষষ্ঠ বাছাই সানিয়া- পেভিচের জুটি মুখোমুখি হবে রবার্ট ফারাহ- জেলিনা ওস্টাপেঙ্কো বনাম নিল স্কুপিস এবং ডিসিরাই ক্রচিকের মধ্যে হওয়া শেষ কোয়ার্টার ফাইনাল ম্যাচের বিজয়ীর বিরুদ্ধে। সপ্তম বাছাই বনাম দ্বিতীয় বাছাই জুটির ম্যাচে অবাক করা ভাবে হলেও এগিয়ে আছে সপ্তম বাছাই সাম্প্রতিক ফর্মের সৌজন্যে। যে ফর্মে সাইনা এবং তাঁর ক্রোয়েশিয়ান সঙ্গী রয়েছে তাতে সেমিফাইনালে এই জুটির ভাল পারফর্ম করবে তা আশা করা যায়।

এক ঘণ্টা ৪১ মিনিটের লড়াইয়ে প্রথম সেটে দাপটের সঙ্গে জিতে নেন ইন্দো-ক্রোট জুটি। প্রথম সেটের ফল হল ৬-৪ কিন্তু দ্বিতীয় সেটে প্রতিআক্রমণ হেনে ম্যাচে সমতা ফিরেয়ে দ্বিতীয় সেট জিতে নেয় গ্যাব্রিয়েল- জন জুটি, দ্বিতীয় সেটের ফল দাঁড়ায় ৩-৬। এই অবস্থায় তৃতীয় সেট হয়ে ওঠে দুই দলের কাছেই মাস্ট উইন। শেষ সেটে দক্ষতা এবং অভিজ্ঞতার পরিচয় দিয়ে সাইরা জিতে নেন ৭-৫ ব্যবধানে। ২০১৫ সালে উইম্বলডনে মহিলাদের ডবলসে চ্যাম্পিয়ন হয়েছিলেন সানিয়া মির্জা। ইন্দো- ক্রোট জুটির প্রথম সার্ভে ৭৩ শতাংশ সাফল্য পেয়েছে, দ্বিতীয় সার্ভে এই জুটি সাফল্য পেয়েছে ৬৫ শতাংশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+