ইউক্রেনে হামলার জের, দেখা যাবে না ড্যানিয়েল মেদভেদেভকে, উইম্বলডনে নিষিদ্ধ করা হল রাশিয়া-বেলারুশের প্রতিযোগীদের
ইউক্রেনে হামলার জের, দেখা যাবে না ড্যানিয়েল মেদভেদেভকে, উইম্বলডনে নিষিদ্ধ করা হল রাশিয়া-বেলারুশের প্রতিযোগীদের
অবশেষে সত্যি হল আশঙ্কা। আসন্ন উইম্বলডনে হয়তো দেখা যাবে না বিশ্ব ক্রমতালিকায় দ্বিতীয় স্থানে থাকা টেনিল খেলোয়াড় ড্যানিল মেদভেদেভকে। ইউক্রেনের উপর অকারণে রুশ আগ্রসনের প্রতিবাদে রাশিয়ার টেনিস খেলোয়াড়দের এ বারের উইম্বলডনে নিষিদ্ধ ঘোষণা করল ঐতিহ্যশালী এই প্রতিযোগীতার আয়োজক অল ইংল্যান্ড লন টেনিস ক্লাব । বুধবার এই সিদ্ধান্ত জানিয়ে দিল তারা।

রাশিয়ার পাশাপাশি এই প্রতিযোগীতায় নিষিদ্ধ করা হয়েছে বেলারুশের প্রতিযোগীদেরও। ইউক্রেনের উপর অতর্কিত আক্রমণকে সমর্থন করে ভ্লাদিমির পুতিনের পাশি দাঁড়িয়েছিল বেলারুশ। ইউক্রেনের উপর বিনা প্ররোচনায় হামলা এবং সেই দেশের সামরিক বাহিনীর ও নাগরিকে উপর নৃশংসভাবে হত্যালীলা চালানোয় মার্চের শুরুর দিকে বিশ্বজুড়ে টেনিস ক্রীড়া সংস্থাগুলি দ্রুত রাশিয়ার টেনিস দলের উপর নিশেধাজ্ঞা জারি করে। তবে, সে দেশের টেনিস খেলোয়াড়দের জাতীয় পতাকার অনুপস্থিতিতে ব্যক্তিগত ইভেন্টে অংশগ্রহণের অনুমতি দেওয়া হয়েছিল।

অল ইংল্যান্ড লন টেনিস ক্লাব আসন্ন উইম্বলডনে রাশিয়ার প্রতিযোগীদের উপর নিশেধাজ্ঞা জারি করায় বিশ্ব ক্রমতালিকায় দ্বিতীয় স্থানে থাকা ড্যানিল মেদভেদেভ, অষ্টম স্থানে থাকা অ্যান্ড্রি রুবলেভ এবং গত বার উইম্বলডনের সেমিফাইনালিস্ট আর্না সাবালেঙ্কার মতো ক্রীড়াবীদরা এই বারে প্রতিযোগীতায় দেখা যাবে না। এ ছাড়াও দেখা যাবে না বিশ্বের প্রাক্তন এক নম্বর মহিলা তারকা ভিক্টোরিয়া আজারেঙ্কা এবং আনাসতাসিয়া পাভলুচেনকোভাকে।
অল ইংল্যান্ড লন টেনিস ক্লাব এই সিদ্ধান্ত গ্রহনের আগে নিজেদের অবস্থান নিয়ে ব্রিটিশ সরকারের সঙ্গে আলোচনা করেছিল। এর আগে ইংল্যান্ডের ক্রীড়ামন্ত্রী নাইজেল হাডলেস্টন জসমক্ষে জানিয়েছিলেন ইউক্রনের উপর এই আক্রমণের জন্য রাশিয়ার খেলোয়াড়দের উচিৎ অন রেকর্ড ভ্লাদিমির পুতিনের সমালোচনা করা এবং তা হলেই এই প্রতিযোগীতায় তাঁদের অংশ নেওয়ার জন্য ছাড়পত্র দেওয়া উচিৎ হবে। ঘাসের কোর্টে ঐতিহ্যশালী উইম্বলডন শুরু হতে চলেছে ২৭ জুন থেকে। ১০ জুলাই পর্যন্ত চলবে বিশ্ব টেনিসের সেরা এই টুর্নামেন্ট। উইম্বলডনে অংশ নেওয়ার জন্য সারা বছর অপেক্ষা করেন বিশ্বের সেরা ক্রীড়াবিদরা। ঐতিহ্যের এই টুর্নামেন্টে এ বার ব্রাত্যই থাকতে হবে রাশিয়া এবং বেলারুশ দুই দেশের প্রতিযোগীদের।
উক্রেনে উপর রাশিয়ার এই আক্রমণের পর প্রথম গ্ল্যান্ডস্ল্যামটি খেলা হবে ফ্রান্সে। ফরাসি ওপেন শুরু হতে চলেছে ২২ মে থেকে। ওই প্রতিযোগীতায় রাশিয়া এবং বেলারুশের প্রতিযোগীদের খেলার ক্ষেত্রে কোনও বাধা থাকবে না, এমনটাই মনে করা হচ্ছে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications