ইউএস ওপেনের ডবলস ও মিক্সড ডবলসে হেরে ভারতের আশায় জল ঢাললেন রোহন বোপান্না
ইউএস ওপেনে ভারতের অবশিষ্ট আশাও শেষ। টুর্নামেন্টের ডবলস ও মিক্সড ডবলসে হেরে গেলেন রোহন বোপান্না। আরও একবার হতাশ হলেন ভারতের টেনিস ভক্তরা।
ইউএস ওপেনে ভারতের অবশিষ্ট আশাও শেষ। টুর্নামেন্টের ডবলস ও মিক্সড ডবলসে হেরে গেলেন রোহন বোপান্না। আরও একবার হতাশ হলেন ভারতের টেনিস ভক্তরা।

ডবলসে হার
ইউএস ওপেনের রাউন্ড অফ সিক্সটিনে প্রতিযোগিতার ১৫তম বাছাই ব্রিটেনের নীল স্কুপসি-জেমিয়ে মারে জুটির বিরুদ্ধে খেলতে নেমেছিলেন ভারতের রোহন বোপান্না ও কানাডার ডেনিস শাপোভালভ জুটি। ৬-৩, ৬-৪ সেটে হেরে প্রতিযোগিতা থেকে ছিটকে যান বোপান্নারা।

মিক্সড ডবলস
ইউএস ওপেনের মিক্সড ডবলসের দ্বিতীয় রাউন্ডে ফ্রান্সের ফ্যাবরিস মার্টিন ও আমেরিকার রাকুয়েল আটায়োর মুখোমুখি হয়েছিলেন ভারতের রোহন বোপান্না ও আমেরিকার আবিগালি স্পেয়ার্স। ৭-৫, ৭৬ (৭-৪) সেটে ম্যাচ জিতে নেয় ফরাসি-মার্কিন জুটি।

ভারতের আশা শেষ
এর আগে ইউএস ওপেনের পুরুষদের ডবলসের প্রথম রাউন্ডেই হেরে যান ভারতের লিয়েন্ডার পেজ। প্রতিযোগিতার সিঙ্গলসে হেরে যান ভারতের প্রাজনেশ গুনেশ্বরণ ও সুমিত নাগাল। ডবলস ও মিক্সড ডবলসে রোহন বোপান্নার পরাজয়ের পর ইউএস ওপেনে ভারতের সব আশা শেষ হয়ে গেল।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications