US Open 2024: ইউএস ওপেনে ডাবলসে স্বপ্নভঙ্গ বোপান্নার, প্রি-কোয়ার্টার ফাইনাল থেকেই নিলেন বিদায়
যুক্তরাষ্ট্র ওপেনের মিক্সড ডাবলসে আশা বাঁচিয়ে রাখলেও ডাবলসে স্বপ্নভঙ্গ হল রোহন বোপান্নানর। ইউএস ওপেনের শেষ ষোলো থেকেই বিদায় নিতে হল রোহন বোপান্না ও ম্যাথু এবডেন জুটিকে। ১ ঘণ্টা ৬ মিনিটের লড়াইয়ে হার মানলেন বোপান্নারা। আর্জেন্টিনার জুটির বিরুদ্ধে কোনও প্রতিরোধ গড়ে তুলতে পারলেন না বোপান্না ও ম্যাথু জুটি।
আর্জেন্টিনার জুটির বিরুদ্ধে সেভাবে প্রতিরোধই গড়ে তুলতে পারেলন না রোহন বোপান্না ও ম্যাথু এবডেন জুটি। প্রথম সেটে তাঁরা হার মানলেন ৬-১ ব্যবধানে। প্রথম সেটে কার্যত খড় কুটোর মতোই উড়ে গেলেন রোহন বোপান্না ও ম্যাথু এবডেন জুটি। মনে করা হয়েছিল দ্বিতীয় সেটে লড়াইয়ে ফিরবেন বোপান্নারা। কিন্তু তাঁদের খেলায় দেখা গেল সেই ঝাঁজ।

দ্বিতীয় সেটে কিছুটা লড়াই করলেও জয় অধৱাই থাকল রোহন বোপান্না ও ম্যাথু এবডেন জুটির। ৭-৫ ফলে হার মানলেন রোহন-ম্যাথু জুটি।। ফলে দুই সেটে হেরেই বিদায় নিতে হল বোপান্না-এবডেন জুটিকে। গতবার ফাইনালে হারের পর এবারও স্বপ্নভঙ্গ হল তাঁদের।
পুরুষদের ডবলস থেকে বিদায় নিলেও যুক্তরাষ্ট্র ওপেনে আশা পুরোপুরি শেষ হয়ে যায়নি বোপান্নার। মিক্সড ডবলসের কোয়ার্টার ফাইনালে ইন্দোনেশিয়ার পার্টনার আলডিলা সুতজিয়াদির সঙ্গে জুটি বেঁধে নামবেন বর্ষীয়ান ভারতীয় টেনিস তারকা। বয়সকে কার্যত হেলায় হারিয়ে একের পর এক গ্র্যান্ড স্ল্যামে নামছেন বোপান্না।
ইউএস ওপেনে মহিলাদের বিভাগেও এবার অঘটন ঘটল। কার্লোস আলকারাজ, নোভাক জকোভিচের পরে এ বার মহিলাদের সিঙ্গলস থেকে বিদায় নিলেন কোকো গফ। মহিলাদের সিঙ্গলসে গত বারের চ্যাম্পিয়ন বিদায় নিলেন প্রি-কোয়ার্টার ফাইনাল থেকে।
মহিলাদের সিঙ্গলসে প্রি-কোয়ার্টার ফাইনালে এমমা নাভারোর কাছে হেরে বিদায় নিলেন টেনিস তারকা কোকো গফ। এই ম্যাচে একেবারেই ছন্দে পাওয়া গেল না তাঁকে। প্রথম সেটে হারের পর দ্বিতীয় সেটে জিতে আশা জাগিয়েছিলেন গফ। কিন্তু ম্যাচ জিততে পারলেন না। নাভারো ম্যাচ জিতে নেন ৬-৩, ৪-৬, ৬-৩ ফলে।প্রি-কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিলেন গত বছরের ইউএস ওপেন চ্যাম্পিয়ন কোকো গফ।
ইউএস ওপেনের প্রি-কোয়ার্টার ফাইনালে মহিলাদের সিঙ্গলসে সহজ জয় পেলেন এরিনা সাবালেঙ্কা। বেলজিয়ামের এলিসা মার্টেনসকে স্ট্রেট সেটে হারিয়ে দিলেন বেলারুশের তারকা সাবালেঙ্কা। তাঁর পক্ষে খেলার ফল ৬-২, ৬-৪। কোয়ার্টার ফাইনালে উঠলেন তিনি।
এর আগে জকোভিচ থেকে আলকারাজ একাধিক তারকার বিদায় হয়েছে এবারের ইউএস ওপেন থেকে। ফলে চ্যাম্পিয়ন কে হন সেটাই দেখার।
-
সব কেড়ে নিলেও মানুষ আমার পাশে, ময়নাগুড়ি থেকে বিজেপি ও কমিশনকে একসুরে নিশানা মমতার -
ভোটের আগে প্রশাসনে রদবদলের ঝড়, পদমর্যাদা খর্ব করার অভিযোগে ডব্লিউবিসিএস মহলে ক্ষোভ -
মুখ্যমন্ত্রীকে নিয়ে আপত্তিকর ভিডিয়ো ছড়ানোয় তৎপর পুলিশ, শেক্সপিয়র সরণিতে এফআইআর -
রাজ্য রাজনীতিতে নতুন ঝড়, শনিবার অমিত শাহের হাতে প্রকাশ পেতে চলেছে বিজেপির তৈরি চার্জশিট -
ইরান-আমেরিকা সংঘাতে নতুন মোড়! যুদ্ধ কী থামার পথে? 'বড় উপহার' নিয়ে নতুন দাবি ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
ফের কালবৈশাখীর ছোঁয়া! ঝড় বৃষ্টিতে ভিজবে কলকাতা সহ গোটা বাংলা -
রামনবমীর শোভাযাত্রায় হাইকোর্টের সবুজ সংকেত, তবে মানতে হবে কড়া শর্ত -
নতুন নির্দেশিকায় কড়া কেন্দ্র, নিয়ম না মানলে খোয়া যেতে পারে এলপিজি কানেকশনও! -
শেষ মুহূর্তে ক্যানসেল? আর মিলবে না টাকা! টিকিট বাতিলে বড় বদল ভারতীয় রেলওয়ের, জানুন নতুন নিয়ম -
তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, অভয়ার মায়ের নাম ঘিরে বড় চমক পানিহাটিতে -
ভোটার তালিকায় গণ্ডগোল ঘিরে উদ্বেগ, দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি সামাল কমিশনের -
রাজস্থানের পর মালিকানা হাতবদল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরও, আইপিএলে তৈরি হল নয়া রেকর্ড









Click it and Unblock the Notifications