অপ্রতিরোধ্য! ক্লে কোর্টে ১৩ তম ফরাসি ওপেন জয়ে ফেডেরারের রেকর্ড স্পর্শ নাদালের
অপ্রতিরোধ্য! ক্লে কোর্টে ১৩ তম ফরাসি ওপেন জয়ে ফেডেরারের রেকর্ড স্পর্শ নাদালের
ক্লে কোর্টে এই বয়সেও অপ্রতিরোধ্য রাফায়েল নাদাল। ফরাসি ওপেনের ফাইনালে নোভাক জকোভিচকে স্ট্রেট সেটে উড়িয়ে দিয়ে ১৩তম ফরাসি ওপেন জয় নাদালের। সেই সঙ্গে কেরিয়ারের ২০ তম গ্র্যান্ড স্ল্যাম জিতে পুরুষদের সিঙ্গেলসে রজার ফেডেরারের সর্বোচ্চ ২০টি গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ড স্পর্শ করলেন রাফা।

ফাইনালে এদিন একপেশি ম্যাচের সাক্ষী থাকল টেনিস দুনিয়া। ফরাসি ওপেনের ফাইনাল মহারণে এদিন জকোভিচের সঙ্গে নাদালের হাড্ডাহাড্ডি লড়াইয়ে প্রত্যাশা থাকলেও নাদাল ৬-০, ৬-২ ও ৭-৫ ব্যবধানে লড়াই জিতে নিলেন।
প্রথম সেটে বিশ্বের এই মুহূর্তের এক নম্বর পুরুষ টেনিস খেলায়াড় জকোভিচ কোনও রকম প্রতিরোধই তৈরি করতে পারেননি। বিশ্বের দুনম্বর নাদাল এদিন এক নম্বর জকোভিচকে প্রথম দুই সেটে ৬-০ ও ৬-২ ব্যবধানে উড়িয়ে দেন। তৃতীয় সেটে এরপর জকোভিচ লড়াই দিলেও শেষরক্ষা হয়নি। নাদাল তৃতীয় সেটটি ৭-৫ ব্যবধানে জিতে নিয়ে কেরিয়ারের ২০ তম গ্র্যান্ডস্ল্যাম জিতলেন নাদাল।
২০১৭ সালের পর থেকে টানা চারবার ফরাসি ওপেন জিতলেন নাদাল। ক্লে কোর্টে কেন তিনি অপ্রতিরোধ্য ফের টেনিস দুনিয়ার সামনে প্রমাণ করে দিলেন তিনি।
ওপেন এরা যুগে ২০০৫ সালে নাদাল প্রথমবার ফরাসি ওপেন জয় করেন। ২০০৫ সাল থেকে এরপর টানা ৪ বছর (২০০৮) পর্যন্ত চ্যাম্পিয়ন হন। ২০০৯ সালে ট্রফি জিততে পারেননি। ফের ২০১০ সালে চ্যাম্পিয়ন হয়ে নাদাল প্রত্যাবর্তন করেন।
২০১০ সাল থেকে এরপর টানা ৫ বার চ্যাম্পিয়ন হন। মাঝের ২০১৫, ২০১৬ সালে চ্যাম্পিয়ন হতে না পারলেও ২০১৭ সাল থেকে স্প্যানিয়ার্ড টানা চ্যাম্পিয়ন হয়ে চলেছেন।












Click it and Unblock the Notifications