অস্ট্রেলিয়া ওপেনের পুরস্কার মূল্যে ব্যাপক পরিবর্তন, খেলোয়াড়দের জন্য চালু বিভিন্ন সুবিধা, জেনে নিন বিস্তারিত

অস্ট্রেলিয়া ওপেনের পুরস্কার মূল্যে ব্যাপক পরিবর্তন, খেলোয়াড়দের জন্য চালু বিভিন্ন সুবিধা, জেনে নিন বিস্তারিত

আরও বড় হচ্ছে বছরের প্রথম গ্র্যান্ডস্ল্যাম, পাশাপাশি পুরস্কার মূল্যও বৃদ্ধি পেয়েছে বছরের প্রথম গ্র্যান্ডস্ল্যামের। অস্ট্রেলিয়া ওপেন ২০২৩-এর জন্য পুরস্কার মূল্য ঘোষণা করেছে কর্তৃপক্ষ সেখান থেকে আসা তথ্য অনুযায়ী এ বারের অস্ট্রেলিয়া ওপেনে পুরস্কার মূল্যে চমকপ্রদ পরিবর্তন এসেছে।

অস্ট্রেলিয়া ওপেনের পুরস্কার মূল্যে ব্যাপক পরিবর্তন, খেলোয়াড়দের জন্য চালু বিভিন্ন সুবিধা, জেনে নিন বিস্তারিত

বছরের প্রথম গ্র্যান্ডস্ল্যামে মোট ৭৬.৫ মিলিয়ান ডলারের প্রাইজ পুল রাখা হয়েছে, যা গত সংস্করণের (অস্ট্রেলিয়া ওপেন ২০২২) থেকে ৩.৪ শতাংশ বেশি। পুরস্কার মূল্যের পাশাপাশি প্রতিযোগীের জন্য উন্নতি মানে ব্যবস্থাপনা করা হয়েছে। ১৬ জানুয়ারি থেকে মেলবোর্নে শুরু হবে অস্ট্রেলিয়ান ওপেন ২০২৩।

অস্ট্রেলিয়া ওপেনে শুরুর দিকের রাউন্ডগুলিতেও পুরস্কার মূল্য বাড়ানো হয়েছে যাতে সল্প পরিচিত খেলোয়াড়রা প্রাপ্ত পুরস্কার মূল্যকে নিজেদের কেরিয়ারে উন্নতির ক্ষেত্রে কাজে লাগাতে পারে। বছরের প্রথম গ্র্যান্ডস্ল্যামে পুরুষ এবং মহিলা সিঙ্গলসে চ্যাম্পিয়ন ২৯ লক্ষ ৭৫ হাজার ইউএস ডলার নিয়ে ফিরবেন, দুই বিভাগেই রানার্স হওয়া টেনিস তারকা অর্জন করবেন ১৬ লক্ষ ২৫ হাজার ইউএস ডলার। ওপেনিং রাউন্ডে পৌঁছনোর জন্য এক জন খেলোয়াড় অর্জন করবেন ১০৬,২৫০ ডলার। যে সকল প্রতিযোগী যোগ্যতা অর্জনকারী পর্বের ফাইনাল রাউন্ডে পৌঁছবে তারা ৫৫.১৫০ ইউএস ডলার অর্জন করবেন। অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালিস্টরা পাবেন

পুরুষদের ডবলস এবং মহিলদের ডবলসে জয়ী দল জিতবে ৬৯৫,০০০ ডলার, সেখানে মিক্সড ডবলস বিভাগে চ্যাম্পিয়ন অর্জন করবে ১৫৭.৭৫০ ডলার। অস্ট্রেলিয়ান ওপেনের পুরস্কার মূল্য শেষ ২০ বছরে অর্থাৎ ২০২৩ থেকে ৩২১ শতাংশ বেড়েছে বা ৫৮.৩২ মিলিয়ন বেড়েছে। ২০২৩ সালে অস্ট্রেলিয়ান ওপেনের মোট পুরস্কার মূল্য ছিল ১৮.১৮ মিলিয়ন। ইন্ডিয়া টুডে-তে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে টুর্নামেন্ট কর্তৃপক্ষের তরফ থেকেই দেওয়া হয়েছে এই তথ্য।

এ বারের অস্ট্রেলিয়ান ওপেনে নতুন ফিচারও নিয়ে এসেছে অস্ট্রেলিয়ান ওপেনের আয়োজকরা। প্লেয়ার্স ফিচার জোন আনা হয়েছে যেখানে পারফরম্যান্স উন্নতির জন্য বিভিন্ন প্রকার অ্যাকটিভিটিতে প্রতিযোগীরা অংশ নিতে পারবেন এবং সেখানে নিউট্রিশান বারও পাওয়া যাবে। অস্ট্রেলিয়ান ওপেনে ছয়টি থিম দিয়ে সাজানো রেঁস্তরা এবং ক্যাফে থাকবে, খেলোয়াড়ের জন্য খোলা হয়েছে দুইটি নতুন ক্যাফে। প্রতিটি খেলোয়াড়ের জন্য উপলব্ধ থাকবে ম্যাচ অ্যানালিসিস ডেটা। উল্লেখ যোগ্য এই প্রাইজ পুল বাড়ানোর সিদ্ধান্তের নেপথ্যে অস্ট্রেলিয়ান ওপেনের ডিরেক্টর ক্রেগ টিলে জানিয়েছেন, উঠতি প্রতিভাকে সাহায্য করার লক্ষ্যেই এই প্রাইজ পুল বাড়ানো হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+