Paris Olympics 2024: সুমিত নাগাল অভিভূত রুডকে পেয়ে! রোলাঁ গারোয় জমিয়ে অনুশীলন বাড়াল আত্মবিশ্বাস

Paris Olympics 2024: প্যারিস অলিম্পিক্সে কাল থেকে শুরু হয়ে যাবে টেনিসের ইভেন্ট। পুরুষদের সিঙ্গলসে ভারত থেকে রয়েছেন একমাত্র সুমিত নাগাল।

এই নিয়ে কেরিয়ারে দ্বিতীয়বার নাগাল অংশ নিচ্ছেন অলিম্পিক্সে। টোকিও অলিম্পিক্সে শুরুটা ভালো করলেও দ্বিতীয় রাউন্ডেই ছিটকে গিয়েছিলেন। এবারও তাঁর সামনে কঠিন চ্যালেঞ্জ।

Paris Olympics 2024

রোলাঁ গারোয় আজ নাগাল অনুশীলন করলেন ক্যাসপার রুডের সঙ্গে। রুড ফরাসি ওপেনের প্রাক্তন রানার-আপ। সিঙ্গলস অভিযান শুরুর আগে তাঁর সঙ্গে অনুশীলনের জন্য রুড সম্মত হওয়ায় তাঁকে ধন্যবাদও জানান নাগাল। দেশকে দ্বিতীয়বার অলিম্পিক্সে প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়ে আবেগাপ্লুত তিনি।

নাগাল সিঙ্গলসে বিশ্বের ৮০ নম্বরে রয়েছেন। প্রথম রাউন্ডে তাঁর প্রতিপক্ষ ফ্রান্সের কোরেন্তিন মুলেট, যিনি বিশ্বের ৬৮ নম্বর প্লেয়ার। এই ম্যাচে যদি নাগাল জিতে যান তাহলে এবারও দ্বিতীয় রাউন্ডে তাঁকে পড়তে হবে কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে।

সব ঠিকঠাক চললে নাগালের দ্বিতীয় রাউন্ডের প্রতিপক্ষ পঞ্চম বাছাই আলেক্স ডি মিনাউর। টোকিও অলিম্পিক্সে নাগাল প্রথম রাউন্ডে হারিয়েছিলেন উজবেকিস্তানের ডেনিস ইস্তোমিনকে। যদিও দ্বিতীয় রাউন্ডে নাগালকে স্ট্রেট সেটে হারিয়ে ছিটকে দেন রাশিয়ার দানিল মেদভেদেভ।

প্যারিস অলিম্পিক্সের আগে অবশ্য ক্লে কোর্টে ভালো ফর্মেই দেখা গিয়েছে নাগালকে। বাস্তাদ এটিপি ২৫০ টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডে উঠেছিলেন। প্রথম রাউন্ডে স্ট্রেট সেটে হারান এলিয়াস ইমারকে। যদিও দ্বিতীয় রাউন্ডে স্ট্রেট সেটেই হার মানেন মারিয়ানো নাভোনের কাছে।

জার্মানির একটি টু্নামেন্টেও দ্বিতীয় রাউন্ড অবধি পৌঁছেছিলেন নাগাল। প্যারিস অলিম্পিক গেমসের আগে তিনি ক্লে কোর্টের টুর্নামেন্টগুলি খেলেই প্রস্তুতি নিয়েছেন। একটি চ্যালেঞ্জার ইভেন্টে চ্যাম্পিয়ন হন, একটিতে ফাইনালে উঠেছিলেন।

অস্ট্রেলিয়ান ওপেনের দ্বিতীয় রাউন্ডে উঠলেও ফরাসি ওপেন ও উইম্বলডন থেকে ছিটকে গিয়েছিলেন প্রথম রাউন্ডেই। কেরিয়ারে প্রথমবার তিনি মরশুমের সমস্ত মেজর খেলবেন। ইউএস ওপেন খেলতে যাওয়ার আগে তিনি চমক দেখাতে চান অলিম্পিক্সে। আজ রুডের সঙ্গে অনুশীলনের পর তিনি বেশ আত্মবিশ্বাসী। ডাবলসে অলিম্পিক্সে ভারতের একমাত্র ভরসা রোহন বোপান্না ও এন শ্রীরাম বালাজির জুটি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+