অস্ট্রেলীয় ওপেনে জিতেও স্বস্তিতে নেই জোকার
অস্ট্রেলীয় ওপেনে জয় পেলেও স্বস্তিতে নেই নোভাক জকোভিচ। গতবারের চ্যাম্পিয়ন তথা শীর্ষবাছাই জোকার এবার মেলবোর্নে গিয়েছেন নবম অস্ট্রেলীয় ওপেন খেতাব জয়ের লক্ষ্যে। যদিও সেই লক্ষ্যে বাধা হতে পারে চোট।

আজ তাঁর তৃতীয় রাউন্ডের ম্যাচ ছিল টেলর ফ্রিৎজের বিরুদ্ধে। জিততে হল ঘাম ঝরিয়ে। পাঁচ সেটের লড়াই গড়াল মধ্যরাত অবধি। ম্যাচ চলাকালীনই অবশ্য সরকারি নিয়ম মেনে দর্শকদের বের করে দেওয়া হয়। প্রথম দুটি সেট ৭-৬ ও ৬-৪ ব্যবধানে এগিয়ে ছিলেন জকোভিচ। তৃতীয় সেট যখন ১-১ চলছে, তখনই চোট পান জকোভিচ। এরপর তৃতীয় ও চতুর্থ সেটে তিনি পিছিয়ে পড়েন ৩-৬, ৪-৬ ব্যবধানে। যদিও ১৭ বারের গ্র্যান্ড স্লাম চ্যাম্পিয়ন নির্ণায়ক সেট জিতে নেন ৬-২ সেটে। অস্ট্রেলীয় ওপেনের ৭৮তম ম্যাচ জয়ের পরও অবশ্য স্বস্তিতে নেই জকোভিচ।
ম্যাচের শেষে তিনি জানিয়েছেন, পেশি ছিঁড়েছে বলেই মনে হচ্ছে। এখন খুব একটা অসুবিধা না হলেও দুদিনের মধ্যে কতটা সেরে উঠতে পারি সেটাই দেখার। আমি জানি না কোর্টে নামতে পারব কিনা। দেখা যাক কী হয়। জকোভিচের পরের ম্যাচে প্রতিপক্ষ মিলোস রাওনিচ। জোকারের চোট নিয়ে তাই চিন্তায় থাকছেন তাঁর ভক্তরা।
ম্যাচের মাঝপথে দর্শকদের বের করে দেওয়া নিয়ে শীর্ষবাছাই জকোভিচ বলেন, দর্শকরা ম্যাচ উপভোগ করছিলেন। কিন্তু করোনা সংক্রান্ত নির্দেশিকার নতুন ডেডলাইন ছিল রাত ১২টা। তাই ম্যাচের মাঝপথে তাঁদের বেরিয়ে যেতেই হয়েছে, বিষয়টি দুর্ভাগ্যজনক হলেও মেনে নেওয়া ছাড়া উপায় নেই। কারণ, ম্যাচ শেষ হতে মধ্যরাত পেরিয়ে গিয়েছে।
Summery: অস্ট্রেলীয় ওপেনে জয় পেলেও স্বস্তিতে নেই নোভাক জকোভিচ। গতবারের চ্যাম্পিয়ন তথা শীর্ষবাছাই জোকার এবার মেলবোর্নে গিয়েছেন নবম অস্ট্রেলীয় ওপেন খেতাব জয়ের লক্ষ্যে। যদিও সেই লক্ষ্যে বাধা হতে পারে চোট। জকোভিচের পরের ম্যাচে প্রতিপক্ষ মিলোস রাওনিচ। জোকারের চোট নিয়ে তাই চিন্তায় থাকছেন তাঁর ভক্তরা।












Click it and Unblock the Notifications