চিলিচকে হেলায় হারিয়ে মরসুমের প্রথম টেনিস তারকা হিসেবে এই কৃতিত্ব অর্জন করলেন নোভাক জকোভিচ
চিলিচকে হেলায় হারিয়ে মরসুমের প্রথম টেনিস তারকা হিসেবে এই কৃতিত্ব অর্জন করলেন নোভাক জকোভিচ
টেল আভিভ ওয়াটারজেন ওপেন চ্যাম্পিয়ন হলেন নোভাক জকোভিচ। খেতাবি লড়াইয়ে ক্রোয়েশিয়ার প্রতিপক্ষ মারিন চিলিচকে স্ট্রেট কেটে পরাজিত করেন সার্বিয়ার টেনিস তারকা। নোভাকের পক্ষে ম্যাচের ফলাফল ৬-৩ এবং ৬-৪। এই ট্রফি জয়ের সঙ্গেই কেরিয়ারের ৮৯ নম্বর খেতাব জিতলেন নোভাক জকোভিচ। পাশাপাশি এই মরসুমে প্রথম টেনিস তারকা হিসেবে হার্ড কোর্ট, মাটির কোট (রোম) এবং গ্রাস কোর্টে (উইম্বলডন) খেতাব জিতেছেন জোকার।

এ দিন ম্যাচ শেষে জকোভিচ বলেন, "যেখানেই আমি খেলি আমার লক্ষ্য থাকে চ্যাম্পিয়ন হওয়া এবং আমি ভাগ্যবান এমন একটা টিম আমার চারিপাশে রয়েছে যাঁরা আমাকে চ্যাম্পিয়ন হওয়ার মতো জায়গায় রাখে। খেতাব জেতার চেষ্টা করার জন্যই আমি ইজরাইলে এসেছিলাম। ১৫ বছরে প্রথম বার এখানে খেলছি। শেষ বার ডেভিস কাপে খেলেছিলাম, ফলে সত্যিই দারুণ অভিজ্ঞতা।"
রবিবারের এই ম্যাচে মোট ৭টি এস মেরেছেন জোকার সেখানে চিলিচ মেরেছেন ১৩টি। প্রথম সার্ভিসে ৮৯ শতাংশ সাফল্যের হার জোকারের, চিলিচের সাফল্যের হার ৭১ শতাংশ। দ্বিতীয় সার্ভিসে ৫৯ শতাংশ সাফল্যের হার জকোভিচের, অপর দিকে চিলিবের দ্বিতীয় সার্ভিসে সাফল্যের হার ৫৮ শতাংশ। ছয়ের মধ্যে দু'টি ব্রেক পয়েন্ট অর্জন করেন জোকার, চিলিচ একটি ব্রেক পয়েন্ট অর্জন করার সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেননি।
এটিপি ট্যুরে এই নিয়ে ২১ বার মুখোমুখি হয়েছিলেন এই দুই টেনিস তারকা। এই জয়ের ফলে চিলিচের বিরুদ্ধে ১৯টিতেই জিতলেন জকোভিচ, চিলিচ জয় পেয়েছেন মাত্র ২টিতে। ২১টি গ্র্যান্ডস্ল্যামের মালিক নোভাক জকোভিচ। অপর দিকে, কেরিয়ারে মাত্র একটি গ্র্যান্ডস্ল্য়ামই পেয়েছে চিলিচ। ২০১৪ সালে ইউএস ওপেন চ্যাম্পিয়ন হন তিনি। ২০১৭ উইম্বরলডন ফাইনালে পৌঁছেও কিংবদন্তি রজার ফেডেরারের বিরুদ্ধে পরাজিত হন চিলিচ।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications