ইউএস ওপেনের কোয়ার্টার ফাইনালে নাদাল, ছিটকে গেলেন ওসাকা
ইউএস ওপেনের কোয়ার্টার ফাইনালে পৌঁছলেন বিশ্বের দুই নম্বর টেনিস তারকা রাফায়েল নাদাল। অন্যদিকে টুর্নামেন্টের তৃতীয় রাউন্ড থেকেই ছিটকে গেলেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন নাওমি ওসাকা।
ইউএস ওপেনের কোয়ার্টার ফাইনালে পৌঁছলেন বিশ্বের দুই নম্বর টেনিস তারকা রাফায়েল নাদাল। অন্যদিকে টুর্নামেন্টের তৃতীয় রাউন্ড থেকেই ছিটকে গেলেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন নাওমি ওসাকা।

নাদালের জয়
বিশ্বের ২৩ নম্বর টেনিস তারকা ক্রোয়েশিয়ার মারিন সিলিককে ৬-৩, ৩-৬, ৬-১, ৬-২ সেটে হারান স্পেনের রাফায়েল নাদাল। বিশ্বের দুই নম্বর টেনিস তারকা প্রথম সেট অনায়াসে জিতলে দ্বিতীয় সেটে দুর্দান্ত ভাবে ফিরে আসেন সিলিক। তবে শেষ দুই সেটে প্রতিপক্ষকে কার্যত দাঁড়াতে দেননি নাদাল। কোয়ার্টার ফাইনালে বিশ্বের ২১ নম্বর টেনিস তারকা আর্জেন্তিনার দিয়েগো স্কোয়ার্টজম্যানের মুখোমুখি হবেন রাফায়েল নাদাল।

কোয়ার্টারে মেদভেদেভ
জার্মানির ডোমিনিক কোয়েপফেরকে ৩-৬, ৬-৩, ৬-২, ৭-৬ (৭-২) সেটে হারিয়ে ইউএস ওপেনের কোয়ার্টার ফাইনালে পৌঁছেছেন বিশ্বের পাঁচ নম্বর টেনিস তারকা রাশিয়ার ডানিল মেদভেদেভ। প্রথম সেট হেরেও দুর্দান্তভাবে ম্যাচে ফিরে আসেন ডানিল। কোয়ার্টারে সুইজারল্যান্ডের স্টান ওয়ারিংকার মুখোমুখি হবেন রাশিয়ান তারকা।

ওসাকার হার
টেনিস বিশ্বকে চমকে দিয়ে ইউএস ওপেনের তৃতীয় রাউন্ড থেকেই ছিটকে গেলেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন নাওমি ওসাকা। বিশ্বের ১৩ নম্বর মহিলা টেনিস তারকা সুইজারল্যান্ডের বেলিন্ডা বেনকিকের কাছে ৭-৫, ৬-৪ সেটে হারেন বিশ্বের এক নম্বর টেনিস সুন্দরী।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications