Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Leander Paes: লিয়েন্ডার পেজ পেলেন বিরাট সম্মান, এশিয়ার প্রথম পুরুষ টেনিস তারকা হিসেবে গড়লেন কোন নজির?

Leander Paes: বাংলা তথা ভারতের কাছে গর্বের মুহূর্ত। এশিয়ার প্রথম পুরুষ টেনিস প্লেয়ার হিসেবে লিয়েন্ডার পেজ ইন্টারন্যাশনাল টেনিস হল অব ফেমে জায়গা করে নেওয়ার দৌড়ে। আজই তাঁকে মনোনীত করা হয়েছে।

ক্লাস অব ২০২৪-এর জন্য আজ যে ৬ জনকে মনোনীত করা হয়েছে তার মধ্যে রয়েছে লিয়েন্ডারের নাম। প্লেয়ার ক্যাটেগরিতে রয়েছে এই ৬ জনের নাম। ২০১৯ সালের আইটিএইচএফে এশিয়ার প্রথম মহিলা হিসেবে মনোনীত হয়েছিলেন লি না।

Leander Paes: লিয়েন্ডার পেজ পেলেন বিরাট সম্মান

৫০ বছরের লিয়েন্ডার যাঁদের সঙ্গে দৌড়ে রয়েছেন তাঁরা হলেন কারা ব্ল্যাক, আনা ইভানোভিচ, কার্লোস মোয়া, ড্য়ানিয়েল নেস্তর ও ফ্লাভিয়া পেনেত্তা। লি না-র পর এই প্রথম কোনও এশীয় টেনিস তারকা এই সম্মান পেলেন। উল্লেখ্য, চিনের টেনিস প্লেয়ার লি না অস্ট্রেলিয়ান ওপেনের পাশাপাশি জিতেছেন ফরাসি ওপেনেও।

লিয়েন্ডার স্বাভাবিকভাবেই মনোনীত হওয়ার পর উচ্ছ্বাস চেপে রাখেননি। তিনি বলেন, খেলার প্রতি তিন দশকের প্যাশনকে ভর করে ৩০ কোটি মানুষের প্রতিনিধি হয়ে ডেভিস কাপ, অলিম্পিক্সে খেলেছি। আমার কঠোর পরিশ্রম এভাবে স্বীকৃতি পাওয়ায় আমি রোমাঞ্চিত। বাবা-মা এবং পরিবারের সকলকে কৃতজ্ঞতা জানান লি।

লিয়েন্ডার কডতজ্ঞতা প্রকাশ করেছেন যে কোচেদের অধীনে খেলেছেন তাঁদের প্রতি, ডেভিস কাপের অধিনায়কদের প্রতি এবং যাঁরা তাঁর কেরিয়ারে কোনও না কোনওভাবে অবদান রেখেছেন তাঁদের সকলের প্রতি। লিয়েন্ডারের পাশাপাশি আরও এক ভারতীয় মনোনয়ন পেয়েছেন। তিনি হলেন বিজয় অমৃতরাজ। তিনি মনোনীত হন কন্ট্রিবিউটর বিভাগে।

অমৃতরাজ ছাড়াও এই বিভাগে মনোনীত হয়েছেন বিখ্যাত সাংবাদিক রিচার্ড ইভান্স। উল্লেখ্য, লিয়েন্ডার পেজ ডাবলস ও মিক্সড ডাবলস মিলিয়ে ১৮টি গ্র্যান্ড স্ল্যাম খেতাব জিতেছেন। ডাবলসে বিশ্বের ১ নম্বর আসনে বসেছিলেন ৩৭ সপ্তাহ, ৮টি গ্র্যান্ড স্ল্যাম ডাবলস খেতাব জিতেছেন। ১০টি মিক্সড ডাবলস খেতাব জিতেছেন। ডাবলস ও মিক্সড ডাবলসে কেরিয়ার স্ল্যামও জেতেন।

Leander Paes: লিয়েন্ডার পেজ পেলেন বিরাট সম্মান

লিয়েন্ডার বলেছেন, টেনিস আমাকে অনেক কিছু দিয়েছে। আশা করি, আমার এই মনোনয়ন উঠতি প্রতিভাদের মধ্যে এই বিশ্বাসের সঞ্চার করবে যে, আবেগ নিয়ে হৃদয় উজাড় করে কঠোর পরিশ্রম করলে এূং নিজের প্রতি বিশ্বাস রেখে এগোলে চ্যাম্পিয়ন হওয়া সম্ভব। এটিপি ডাবলস ক্রমতালিকায় প্রথম দশে পেজ ছিলেন ৪৬২ সপ্তাহ।

এটিপি ট্যুরে ৫৫টি ডাবলস খেতাব জিতেছেন লি। ডেভিস কাপে তিন দশকের কেরিয়ারে ৪৩টি ডাবলস টাই জিতেছেন। ১৯৯৬ সালে ভারতের একমাত্র টেনিস তারকা হিসেবে তিনি জেতেন অলিম্পিক পদক। আটলান্টা গেমসে পোডিয়ামে দাঁড়িয়ে ব্রোঞ্জ পদক প্রাপ্তি ঘটেছিল।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+