ফেডেরারকে প্রথম সেটে হারানো ভারতের সুমিত এটিপি র্যাঙ্কিং-এ ১৫ ধাপ উঠলেন
কেরিয়ার র্যাঙ্কিং-এ ১৫ ধাপ উঠলেন ভারতের টেনিস তারকা সুমিত নাগাল
সদ্য শেষ হওয়ার ইউএস ওপেনের প্রথম রাউন্ডে তিনি লেজেন্ড রজার ফেডেরার মুখোমুখি হয়েছিলেন। প্রথম সেট জিতে কিংবদন্তীকে চমকেও দিয়েছিলেন ভারতের ২২ বছরের টেনিস তারকা সুমিত নাগাল। ম্যাচ হারলেও সেই লড়াইয়ের ফল হাতেনাতে পেলেন হরিয়ানার তরুণ। এটিপি র্যাঙ্কিং-এ ১৫ ধাপ উঠলেন তিনি।

ইউএস ওপেন শুরু হওয়ার আগে সুমিত নাগালের র্যাঙ্কিং ছিল ১৭৪। সোমবার এটিপি-র সদ্য প্রকাশিত ক্রম তালিকায় উঠে ১৫৯-এ পৌঁছেছেন হরিয়ানার টেনিস তারকা। ইউএস ওপেনের পর বাঞ্জা লুকা এটিপি চ্যালেঞ্জার টুর্নামেন্টে রানার্স হন সুমিত। তার পয়েন্টও এই র্যাঙ্কিংয়ে যোগ হয়েছে।
ভারতের অপর টেনিস তারকা প্রাজনেশ গুনেশ্বরম এটিপি সিঙ্গলস র্যাঙ্কিংয়ে প্রথম একশোর মধ্যেই রয়েছেন। তাঁর র্যাঙ্ক ৮২। ভারতের রামকুমার রামানাথন এটিপি র্যাঙ্কিংয়ে তিন ধাপ নেমে ১৭৯-এ গিয়ে পৌঁছেছেন। ডবলসে ভারতের রোহন বোপান্না ও ডিভিজ শরণ যথাক্রমে ৪৩ ও ৪৯তম স্থানে রয়েছেন। ৭৮তম স্থানে রয়েছেন লিয়েন্ডার পেজ।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications