Australian Open: ডাবলসের ব্যর্থতা অতীত, মিক্সড ডাবলসে দাপুটে পারফরম্যান্স করে দ্বিতীয় রাউন্ডে বোপান্নারা
ভারতীয় টেনিসে তিনি বয়স্ক তরুণ। বয়স তাঁর কাছে একটা সংখ্যা মাত্র। ৪৪ বছরেও টেনিস কোর্টে এখনও দাপটের সঙ্গেই পারফরম্যান্স করেন। কথা হচ্ছে রোহন বোপান্নাকে নিয়ে। অস্ট্রেলিয়ান ওপেনে ভারতীয়দের আশা জিইয়ে রাখলেন বোপান্নাই। পুরুষদের ডাবলসের প্রথম রাউন্ড থেকে বিদায় নিলেও মিক্সড ডাবলসে কিন্তু দ্বিতীয় রাউন্ডে পৌঁছে গেলেন।
শুক্রবার মেলবোর্ন পার্কে চিনা পার্টনার শুআই জাংকে নিয়ে সহজেই জয় পেলেন প্রথম রাউন্ডের ম্যাচে। ক্রিস্টিনা এবং ইভান জুটিকে হারালেন ৬-৪, ৬-৪ ফলে। দুই সেটের ম্যাচে জয় পেয়ে রোহন এবং শুহাই জুটি স্থান পাকা করে নিলেন দ্বিতীয় রাউন্ডে। প্রথম সেটে ইন্দো-চিন জুটি সহজেই ৩-০ ফলে এগিয়ে যায়। এরপর খেলায় ফেরে ক্রিস্টিনা এবং ইভান জুটি। দুরন্ত প্রত্যাবর্তন ঘটিয়ে ম্যাচের ফল ৩-২ করেন। কিন্তু নিজের অভিজ্ঞতাকে কাজে লাগান রোহন। শেষ পর্যন্ত ৬-৪ ফলে সেট জিতে নেন।

অস্ট্রেলিয়ান ওপেনর শুরুটা ভালো হয়নি বোপান্নার। পুরুষদের ডাবলসের প্রথম রাউন্ড থেকে বিদায় নেন গতবারের চ্যাম্পিয়ন রোহন বোপান্না। সূচনাটা ভালো করেও হেরে যান বোপান্না-বারিয়েন্তোস জুটি। পেদ্রো মার্তিনেজ ও জমে মুনার জুটির কাছে ৫-৭, ৬-৭ (৫) গেমে হারেন তাঁরা। এরআগে রবিবারই পুরুষদের সিঙ্গেলসে প্রথম রাউন্ডে হেরে বিদায় নিয়েছিলেন সুমিত নাগাল। তবে মিক্সড ডাবলসে আশা দেখাচ্ছেন বোপান্না।
উল্লেখ্য, ২০২৪ সালের অস্ট্রেলিয়ান ওপেনে ৪৪ বছর বয়সী ভারতীয় টেনিস তারকা তাঁর অস্ট্রেলিয়ান সঙ্গী ম্যাথিউ এবডেনের সঙ্গে ২০২৪ সালে এই টুর্নামেন্ট জিতেছিলেন। এই বছর নিকোলাস বারিয়েন্তোসের সঙ্গে জুটি বাঁধেন তিনি। টুর্নামেন্টের সবথেকে বয়স্ক হিসেবে খেতাব জিতে রেকর্ড সৃষ্টি করেন বোপান্না। এবার তাঁর সামনে চ্যালেঞ্জ বয়সের বাধাকে অতিক্রম করে আরও একবার দেশকে গর্বিত করার।
যদিও আগামী ম্যাচেই কঠিন প্রতিপক্ষের মুখোমুখি হতে হবে বোপান্নাদের। অস্ট্রেলিয়ান ওপেনের চতুর্থ বাছাই মার্কিন জুটি টেলর টাউনসেন্ড এবং হুগো নিস বনাম ম্যাডিসন ইংসিল-জ্যাসন কুবারের ম্যাচে যে জুটি জয়ীদের বিরুদ্ধে শেষ ষোলোর ম্যাচে খেলতে নামবেন বোপান্নারা।
-
গিরিশ পার্ক কাণ্ডে নতুন মোড়! মোদীর ব্রিগেডের দিনই উত্তেজনা, শশী পাঁজার বাড়িতে হামলার অভিযোগে রিপোর্ট চাইল EC -
ভোটের আগে আইনি লড়াই! ভবানীপুরে মনোনয়নের আগে হাইকোর্টে শুভেন্দু -
ডিএ বকেয়া পরিশোধে রাজ্যের নতুন রূপরেখা, মার্চ থেকেই মিলবে প্রথম কিস্তি -
আমলা ও পুলিশ বদলি নিয়ে তীব্র সুর, জনতার প্রতিরোধ গড়ার ডাক মমতার -
ভোটের আগে প্রশাসনে বড় ধাক্কা, নবান্নের সিদ্ধান্ত বাতিল করে ১৫ আইপিএসকে ভিনরাজ্যে পাঠাল নির্বাচন কমিশন -
দিল্লিতে মোদীর সঙ্গে বৈঠকের পরেই চূড়ান্ত জল্পনা, আজই কি আসছে বিজেপির দ্বিতীয় দফার প্রার্থী তালিকা? জানুন -
ভোটের আগে চমক হুমায়ুন কবীরের, ১৮২ আসনে প্রার্থী দিয়ে নতুন সমীকরণের ইঙ্গিত -
ইরান সংকটে টানাপোড়েন, ১৭ দিনের যুদ্ধের মাঝে সরে যাওয়ার ইঙ্গিত ট্রাম্পের -
বিবেচনাধীন ভোটার ইস্যু: ২১ লক্ষ নামের নিষ্পত্তি, কবে বেরবে সাপ্লিমেন্টারি তালিকা? জানুন -
যোগী, অখিলেশ থেকে গম্ভীর, কুলদীপের বিয়ের রিসেপশনে চাঁদের হাট -
কেন্দ্র বনাম রাজ্য সংঘাত চরমে! আইপ্যাক মামলায় CBI তদন্ত কী জরুরি? আজ সুপ্রিম কোর্টে শুনানি -
আইপ্যাক মামলায় সুপ্রিম কোর্টে তর্কের ঝড়, মৌলিক অধিকার ঘিরে কেন্দ্র রাজ্য সংঘাত তুঙ্গে












Click it and Unblock the Notifications