Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Australian Open 2025: দ্বিতীয় রাউন্ডের ম্যাচে দাপুটে জয় পেলেন জকোভিচ, ফেডেরারের রেকর্ডও ভাঙলেন

অস্ট্রেলিয়ান ওপেনে জয়ের ধারা অব্যাহত রাখলেন নোভাক জকোভিচ। প্রথম রাউন্ডের পর দ্বিতীয় রাউন্ডের ম্যাচে জয় পেতে কিছুটা বেগ পেতে হল সার্বিয়ান টেনিস তারকাকে। তবে কঠিন লড়াই শেষে জয় পেয়ে শুধু তৃতীয় রাউন্ডের টিকিটই নিশ্চিত করলেন না একইসঙ্গে এক সময়ের প্রতিপক্ষ রজার ফেডেরারের রেকর্ডও ভাঙলেন জোকভিচ।

মেলবোর্ন পার্কের রড লেভার অ্যারেনায় পর্তুগালের জাইমে ফারিয়াকে ৬-১, ৬-৭ (৪/৭), ৬-৩, ৬-২ ফলে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের তৃতীয় রাউন্ডে উঠলেন জকোভিচ। স্কোর বোর্ডই বলে দিচ্ছে কতটা কঠিন লড়াই করতে হয়েছে জোকারকে।

প্রথম সেটে পর্তুগিজ প্রতিপক্ষকে দাঁড়াতেই দেননি জকোভিচ। ৬-১ ফলে জিতে সেট শুরু করেন। প্রথম সেটে হারলেও দ্বিতীয় সেটটা দুর্দান্ত খেলে জিতে নেন রোনাল্ডোর দেশের টেনিস তারকা। কঠিন লড়াই শেষে ৭-৬ সেট জিতে খেলায় ফিরলেন ফারিয়া। তবে পরের দুই সেটে বআবার জকোভিচের দাপুটে পারফরম্যান্স। ৩৭ বছর বয়সী জকোভিচের কাছে পাত্তাই পেলেন না পর্তুগিজ খেলোয়াড়।

তৃতীয় সেটে জকোভিচ জয় পেলেন ৬-৩ সেটে এবং শেষ সেটে ৬-২ ফলে জয় পেলেন। এরফলে দ্বিতীয় রাউন্ড জয় পেয়ে তৃতীয় রাউন্ডে প্রবেশ করলেন জকোভিচ। এই ম্যাচে গ্যালারিতে উপস্থিত ছিলেন জকোভিচের স্ত্রী-সন্তানও। জয়ের সঙ্গে ফেডেরার রেকর্ড ভাঙলেন জোকার।

চলতি অস্ট্রেলিয়ান ওপেনের দ্বিতীয় রাউন্ডের ম্যাচের পর গ্র্যান্ড স্লাম এককে জকোভিচের ম্যাচ সংখ্যা হল ৪৩০। ৪২৯ ম্যাচ খেলা ফেডেরারকে পেছনে ফেলেছেন সার্বিয়ান টেনিস তারকা। এ ছাড়া ৪০০-র বেশি ম্যাচ খেলেছেন শুধু সেরেনা উইলিয়ামস তাঁর ম্যাচ সংখ্যা ৪২৩।

জয় দিয়েই অস্ট্রেলিয়ান ওপেনের সূচনা করেন নোভাক জকোভিচ। প্রথম ম্যাচ জিতলেন, কিন্তু ১৯ বছর বয়সী ভারতীয় বংশোদ্ভূত টেনিস খেলোয়াড় নিশেষ বাসভরেড্ডি-র বিরুদ্ধে বেশ বেগ পেতে হয় জকোভিচকে। খেলার ফল জকোভিচের পক্ষে ৪-৬, ৬-৩, ৬-৪, ৬-২। আগামী ম্যাচগুলিতে কঠিন লড়াই অপেক্ষা করছে জকোভিচের জন্য। প্রথম দুই ম্যাচ কিন্তু সার্বিয়ান তারকার জন্য সতর্কবার্তা। ২৫তম গ্র্যান্ড স্ল্যাম জয়ের লক্ষ্য নিয়ে অস্ট্রেলিয়ান ওপেনে যাত্রা খেলছেন জকোভিচ।

জয়ের পর জকোভিচ বলেন আমি এই খেলাটাকে ভালোবাসি। দীর্ঘ ২০ বছর ধরে গ্র্যান্ড স্ল্যামের সর্বোচ্চ পর্যায়ে প্রতিনিধিত্ব করছি। হার জিতের থেকেও সবসময় কোর্টে থাকার মধ্যে একটা আলাদা আনন্দ উপভোগ করি। আরও একটা রেকর্ড গড়ে খুবই ভালো লাগছে। একইসঙ্গে তৃতীয় রাউন্ডে উঠেছেন কোয়ার্টার ফাইনালে জকোভিচের সম্ভাব্য প্রতিপক্ষ কার্লোস আলকারাজও। জাপানের ইয়োশিহিতো নিশিওকার বিরুদ্ধে ৬-০, ৬-১, ৬-৪ ফলে জিতলেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+