Australian Open: ইতিহাস সৃষ্টিকারী বোপান্নায় মজেছেন রাফায়েল নাদালও, ভারতীয় তারকার খেতাব জয় নিয়ে কী বললেন রাফা?
মহেশ ভূপতি, সানিয়া মির্জারা অবসর নিয়েছেন, লিয়েন্ডার পেজকেও খুব একটা দেখা যায় না পেশাদার টেনিস সার্টিকে। ভারতীয় টেনিসের পতাকা এখনও বহন করে নিয়ে চলেছেন ৪৩-র এক তরুণ। বয়স যে একটা সংখ্যা মাত্র তা শনিবার অস্ট্রেলিয়ান ওপেনের পুরুষদের ডাবলসে আরও একবার প্রমাণ করে দিলেন বোপান্না।
সবচেয়ে বর্ষীয়ান টেনিস প্লেয়ার হিসেবে গ্র্যান্ডস্লাম জিতলেন রোহন বোপান্না। শনিবার সিমোন বোলেল্লি-আন্দ্রে ভাভাসরির ইতিলিয়ান জুটিকে ৭-৬, ৭-৫ সেটে হারান রোহন বোপান্না-ম্যাথিউ এবডেন জুটি। এক সপ্তাহ আগেই এটিপি ক্রম তালিকায় ১ নম্বর হয়েছিলেন, শনিবার গড়েছেন নতুন ইতিহাস। বোপান্নাতে মজেছেন রাফায়েল নাদালও।

বর্তমানে বিশ্বের ১ নম্বর ডাবলস প্লেয়ার এখন রোহন বোপান্নার।খেতাব জয়ের জন্য তিনি দেশবাসীর সমর্থনের কথাও উল্লেখ করেথেন। দেশ থেকে বিপুল সমর্থন পাওয়া তাঁর কাছে যে ম্যাজিকের মতো মনে হচ্ছে সে কথা জানাতে ভোলেননি বোপান্না।
বয়স প্রসঙ্গে রোহন কিছুটা মজা করেই বলেন, 'সবাই এখন জেনে গিয়েছে যে আমার বয়স ৪৩ বছর। কিন্তু আমি বয়সকে একটু অন্য ভাবে ভাবতে চাই। আমার কাছে বয়স এক একটা ধাপ। সবে ৪৩ ধাপ হয়েছে। এ বার ৪৪তম ধাপ শুরু করব।
একইসঙ্গে ভারতীয় টেনিস তারকা উল্লেখ করেছেন , চলতি বছরে প্রথম ৫০০তম জয় পাই। তারপর বিশ্বের ১ নম্বর ডাবলস খেলোয়াড় হতে পারি।এরপর পদ্মশ্রী পুরস্কার প্রাপকের তালিকায় নাম উঠে এবং শেষ পর্যন্ত খেতাব জেতা যেন স্বপ্নের মতো। অসাধারণ লাগছে। এর থেকে ভালো কিছু হতে পারে না।
পুরুষদের ডাবলস জেতায় বোপান্না ও তাঁর সঙ্গী এবডেন পুরস্কার মূল্য বাবদ ভারতীয় মুদ্রায় পেয়েছেন ৩ কোটি ৯৮ লক্ষ টাকা। অর্থাৎ, বোপান্না একা পেয়েছেন ১ কোটি ৯৯ লক্ষ টাকা। কেরিয়ারের দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন বোপান্না। এর আগে এক বার মিক্সড ডাবলসে গ্র্যান্ড স্ল্যাম জিতেছিলেন তিনি।













Click it and Unblock the Notifications