চন্দ্র কুমার বসুর তৃণমূলে যোগ, বললেন, 'বিজেপিতে যাওয়া ঐতিহাসিক ভুল'
নেতাজি সুভাষ চন্দ্র বসুর ভ্রাতুষ্পুত্র চন্দ্র কুমার বসু এদিন তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। কলকাতা তৃণমূল নেতা তথা রাজ্যের মন্ত্রী নেতা ব্রাত্য বসু ও সাংসদ কীর্তি আজাদ-এর উপস্থিতিতে তিনি ঘাসফুল শিবিরে যোগদান করেন।
এর আগে চন্দ্র বসু ২০২৩ সালে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ত্যাগ করেছিলেন। আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে এই যোগদান রাজনৈতিক মহলে বেশ তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

তৃণমূলে যোগদানের পর চন্দ্র কুমার বসু নিজের পূর্বের সিদ্ধান্তকে "ঐতিহাসিক ভুল" বলে আখ্যায়িত করেন। তিনি স্পষ্ট জানান, "কয়েক বছর আগে বিজেপিতে যোগ দিয়ে আমি একটি ঐতিহাসিক ভুল করেছিলাম। তৃণমূল কংগ্রেসে যোগ দিয়ে সেই ভুল সংশোধন করলাম, কারণ বাংলার ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতির সঙ্গে বিজেপির কোনো মিল নেই।"












Click it and Unblock the Notifications