ভোটের ময়দানে এবার 'ফেলুদা', পুরুলিয়ায় ভোটারদের সচেতন করবে 'জয় বাবা ভোটনাথ'
ভোটের ময়দানে এবার 'ফেলুদা', পুরুলিয়ায় ভোটারদের সচেতন করবে 'জয় বাবা ভোটনাথ'
স্লোগান থেকে ডিজিটাল ক্যাম্পেন। একুশের ভোট ক্রমশ রঙিন হয়ে উঠছে। বামেদের 'টুম্পা ব্রিডেগ চলো' থেকে তৃণমূলের 'বাংলার মেয়ে মমতা' আবার বিজেপির 'বেলা চাও'-র নকলে 'পিসি চাও'। একের পর এক নজরকাড়া স্লোগান আর ক্যাম্পেন শুরু করেছে রাজনৈিতক দলগুলি। পিছিয়ে নেই নির্বাতন কমিশনও। পুরুলিয়ায় ভোটারজদের বুথমুখী করতে রাস্তায় নামল জয়বাবা ভোটনাথ। সত্যজিৎ রায়ের জয়বাবা ফেলুনাথের নকলে তৈরি করা হয়েছে এই ম্যাসকট।

পুরুলিয়ায় ভোটের ম্যাস্কট
ভোট প্রস্তুতি এখন তুঙ্গে। ময়দানে নেমে পড়েছে নির্বাচন কমিশনও। পুরুলিয়ায় ভোটারদের সচেতন করতে রাস্তায় নেমেছে ভোটের ম্যাসকট। নাম জয়বাবা ভোটনাথ। একেবারে সত্যজিৎ রায়ের জয়বাবা ফেলুনাথের আদতেই তৈরি হয়েছে এই ম্যাসকট। ভোেটর নানা রকম সচেতনতা মূলক লাইন লিখে সাজানো হয়েছে গাড়িটি। তাতে রয়েছে সত্যজিৎ রায়ের তিনটি জনপ্রিয় চরিত্রের ছবি ফেলুদা, তোপসে আর জটায়ু। এখানে ফেলুদা ভোটনাথ।

করোনা বিধি মেনে ভোট
করোনা মহামারীর মধ্যেই এবার ভোট হবে বাংলায়। কীভাবে হবে ভোটের প্রচার। কীভাবে ভোট দিতে যাবেন ভোটাররা সব কিছুর প্রচার করবে এই ভোটনাথ। তাই তার মুখেও মাস্ক পরানো হয়েছে। গোটা পুরুলিয়া জেলা ঘুরে ভোটারদের সচেতন করবে এই ম্যাসকট। ভোটারদের বুথমুখী করার পাশাপাশি করোনা বিধি মেনে ভোটদানের প্রক্রিয়া সম্পর্কেও সচেতন করবে তারা। সোমবার থেকেই পুরুলিয়ার মেঠো পথে দেখা যাহে ভোটনাথকে।

কেন্দ্রীয় বাহিনী
ইতিমধ্যেই রাজ্যে এসে পড়েছে ১২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। বাঁকুড়া, দুর্গাপুর, ডানকুনি, কলকাতায় পৌঁছে গিয়েছে ভাগে ভাগে সিআরপিএফের জওয়ানরা। ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় টহল দিতে শুরু করেছেন তাঁরা। মোট ১২৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসার কথা রাজ্যে। বিজেপির পক্ষ থেকে প্রতি বুথে কেন্দ্রীয় বাহিনীর নজরদারিতে ভোট করানোর দাবি জানানো হয়েছে। রাজ্যে হিংসার পরিবেশ তৈরি হবে অভিযোগ করে ভোট ঘোষণার আগেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি জানিয়েেছ বিজেপি।

ভোটকর্মীদের টিকাকরণ
৬ মার্চের মধ্যে ভোটকর্মীদের টিকাকরণ শেষ করার নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব। সরকারি কর্মী থেকে শুরু করে ভোটের কাজে ব্যবহৃত গাড়ির চালক এবং খালাসিদের টিকাকরণ করা হবে। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রাজ্যে এলে তবে তাঁদের টিকাকরণ হবে বলে জানানো হয়েছে। এদিকে আজ ফের রাজ্যে আসছেন ডেপুটি নির্বাচন কমিশনার।












Click it and Unblock the Notifications