Train Accident: ওন্দার রেল দুর্ঘটনা ফেরাল করমণ্ডলের স্মৃতি! চালকের গাফিলতির দিকেই ইঙ্গিত
Train Accident: বালেশ্বরের কাছে বাহানাগা বাজার স্টেশনের ভয়াবহ স্মৃতিকেই উস্কে দিল বাঁকুড়ার ওন্দা গ্রাম স্টেশনের রেল দুর্ঘটনা। তবে একটাই বাঁচোয়া, এ ক্ষেত্রে একটি মালগাড়িকে ধাক্কা মেরেছে আরেকটি মালগাড়ি।
কারও প্রাণহানির খবর নেই। তবে যে মালগাড়িটি এসে ধাক্কা মেরেছে তার চালক আহত হয়েছেন বলে জানাচ্ছেন প্রত্যক্ষদর্শীরা।

আজ ভোর ৪টে ৪ মিনিটে বাঁকুড়ার ওন্দা গ্রাম রেল স্টেশনের ডাউন কেবিনের কাছে একটি মালগাড়ি লুপ লাইনে দাঁড়িয়ে ছিল। বাঁকুড়া থেকে বিষ্ণুপুরের দিকে যাওয়ার সময় আরেকটি মালগাড়ি পিছন থেকে এসে দাঁড়িয়ে থাকা মালগাড়িতে ধাক্কা মারে।

বিকট শব্দ শুনে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। এসে দেখেন একটি মালগাড়ির উপর উঠে গিয়েছে আরেকটি মালগাড়ির ইঞ্জিন। সংঘর্ষে বেশ কিছু জায়গায় আগুন জ্বলে যায়। ওভারহেড তারেও আগুনের ফুলকি দেখা যায়। ১৩টি ওয়াগন লাইনচ্যুত হয়েছে। ইঞ্জিনে থাকা চালকরা আতঙ্কিত হয়ে পড়েন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করেন।
দুর্ঘটনাস্থলে ছুটে যান রেলের পদস্থ আধিকারিকরা। আদ্রা-খড়গপুর শাখায় ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। আপ লাইন দিয়ে ট্রেন চলাচল করলেও ডাউন লাইন দিয়ে রেল চলাচল স্বাভাবিক হতে আরও কয়েক ঘণ্টা সময় লাগবে বলে জানিয়েছেন রেলের আধিকারিকরা।

ঘটনার তদন্ত শুরু করেছে রেল। দক্ষিণ-পূর্ব রেলের আদ্রা ডিভিশনের ডিআরএম মণীশ কুমার জানান, চালকেরই গাফিলতি ছিল। তিনি সিগন্যাল ঠিকমতো খেয়াল করেননি। চালক ঘুমিয়ে পড়ার কারণেই এই দুর্ঘটনা কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে।

স্থানীয় বাসিন্দাদের কথায়, একটার পর একটা ঘটনা ঘটছে। এই এলাকায় এমন দুর্ঘটনা এই প্রথম। মালগাড়ি না হয়ে যাত্রীবাহী ট্রেন দুর্ঘটনার কবলে পড়লে মর্মান্তিক পরিস্থিতি তৈরি হতে পারতো। করমণ্ডল এক্সপ্রেস পিছন থেকে গিয়ে ধাক্কা মেরেছিল মালগাড়িকে। এখানেও একটি মালগাড়িতে পিছন থেকেই ধাক্কা মারে অপর মালগাড়িটি।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications