চাকরির বদলে পিসি দিয়েছেন...! এবার জেলে যাবেন কে, শুভেন্দু অধিকারীর মুখে 'নতুন' নাম
এরাজ্যে বিএড, এমএ, পিটিটিআই পাশরা চাকরি পায় না। বিস্ফোরক দাবি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। বাঁকুড়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী চিকিৎসক সুভাষ সরকারের সমর্থনে মঙ্গলবার তালডাংরায় দলের 'বিজয় সংকল্প সভা'য় বক্তব্য রাখতে গিয়ে তিনি ওই দাবি করেন। একই সঙ্গে শুভেন্দু অধিকারী বলেন, চাকরির বদলে মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন ২১ হাজার মদের দোকান, টেবিল, টুল, ছাতা আর ডিয়ার লটারি।
শুভেন্দু অধিকারীর এদিনের বক্তব্যে সিংহভাগ জুড়ে ছিল তৃণমূল নেতা, মন্ত্রী ও রাজ্য সরকারের বিরোধিতা। এদিন তিনি বলেন, এই সময়কালে এরাজ্যে ৮ হাজার ২০০ স্কুল বন্ধ হয়েছে। বর্তমানে যা পরিস্থিতি, বাবা-মায়েরা সন্তানদের পড়াশোনার জন্য টাকা খরচ করতে চাইছেন না।

- 'কয়লা চক্রবর্তী'র জেলে যাওয়া সময়ের অপেক্ষা
এরপরেই তৃণমূল সুপ্রিমো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম না করে তিনি বলেন, এই ঠগী পিসি আর তার চোর ভাইপো যতো দিন থাকবে রাজ্যে একটাও শিল্প হবে না, একটাও চাকরি হবে না। এখানে চাকরি বিক্রি হয়। মোটা পার্থ আর জ্যোতিপ্রিয় মল্লিকও জেলে। এবার তালডাংরার বিধায়ক, বাঁকুড়া লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী 'কয়লা চক্রবর্তী'র জেলে যাওয়া সময়ের অপেক্ষা মাত্র বলে তিনি দাবি করেন।
- প্রসঙ্গ জীবনকৃষ্ণ সাহার জামিন
পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শুভেন্দু অধিকারী জীবনকৃষ্ণ সাহার জামিন প্রসঙ্গে বলেন, সুপ্রিম কোর্ট মনে করেছে তাই জামিন দিয়েছে। তবে সিবিআই-কিম্বা ইডি-র যে মামলায় জামিন হোক না কেন একটা মামলা তো আছেই।
- তৃণমূলের নোংরা রাজনীতি
রাজ্যপাল প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, 'ইস্যু ঘোরানোর জন্য তৃণমূল নোংরা রাজনীতি করছে।












Click it and Unblock the Notifications