Soumitra Khan: 'যে চোরেদের সঙ্গে চুরি করে তাঁদের ত্যাগ করতে সময় লাগে না', নাম না করে সুজাতাকে নিশানা সৌমিত্রর
'যে চোরেদের সাথে চুরি করার জন্য যায় তাকে ত্যাগ করতে আমার এক বিন্দু সময় লাগেনি'-নাম না করে 'প্রাক্তন' স্ত্রী ও এবার তাঁর অন্যতম প্রতিদ্বন্দী সুজাতা মণ্ডলকে নিয়ে প্রকাশ্যে বিস্ফোরক মন্তব্য করলেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ।
সোমবার সন্ধ্যায় ওন্দার নাকাইজুড়ি গ্রাম পঞ্চায়েতের আগয়া গ্রামে এক নির্বাচনী সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি ওই কথা বলেন। একই সঙ্গে এদিন তিনি তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, 'দিদি আপনি ফটোটা পাঠিয়ে দিন, দয়া করে প্রেস মিট করুন।' কারণ ভোটের সময় 'মিথ্যে ফটো' পাঠিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা হতে পারে বলে তিনি ওই সভায় আশঙ্কা প্রকাশ করেন।

পরে সাংবাদিকরা ওই বক্তব্য বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন, 'চোর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সরিয়েছি', সঙ্গে 'চুরির টাকার জন্য যে সবসময় টাকা টাকা করে' তাকেও আইনীভাবে পরিত্যাগ করেছি। একই সঙ্গে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সব জানেন বলেও দাবি করেন।












Click it and Unblock the Notifications