শিলাবতীর জলে ভাসছে রাস্তা, বাঁকুড়ার সঙ্গে ঝাড়গ্রামের সড়ক যোগাযোগ বন্ধ
শিলাবতী নদী দুশ্চিন্তা বাড়াচ্ছে প্রশাসন ও সাধারণ মানুষের। বিপুল পরিমাণ জল বইছে বিপদসীমার উপর দিয়ে। সড়কপথেও জল রয়েছে। বহু চাষের জমিতে জল ঢুকে গিয়েছে। গতকাল মুকুটমণিপুর জলাধার থেকে জল ছাড়া হয়। আরও জল কি ছাড়া হবে? সেই নিয়ে উৎকণ্ঠা রয়েছে।
মঙ্গলবার সকাল থেকে বৃষ্টি হয়নি বাঁকুড়ায়। বাঁকুড়া-ঝাড়গ্রাম ন' নম্বর রাজ্য সড়কের উপর সিমলাপাল এলাকায় জল বইছে। শিলাবতী নদীর সেতুর উপর দিয়ে জল বইছে। জলের তলায় ওই এলাকার পাথরডাঙার কজওয়েটিও। একই ছবি শিলাবতী নদীর উপরেই তালডাংরার হাড়মাসড়া সংলগ্ন ইঁটাপোড়া সেতুতেও।

সেতুর উপর জল থাকায় খাতড়া-বাঁকুড়া ভায়া হাড়মাসড়া রাস্তায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ। শিলাবতী নদীর উপর তিন তিনটি সেতু জলমগ্ন রয়েছে। বাঁকুড়া শহরের সঙ্গে খাতড়া মহকুমা এলাকা ও প্রতিবেশী জেলা ঝাড়গ্রামের যোগাযোগ এখন সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
বাঁকুড়া জেলা প্রশাসন সূত্রে সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী যে তথ্য দিয়েছে, তা বেশ দুশ্চিন্তার। গত ৯৬ ঘন্টায় ২৫৬ মিলিটার বৃষ্টিপাত হয়েছে বাঁকুড়ায়। জেলার ২২ টি ব্লকই কম বেশি ক্ষতিগ্রস্ত। শালতোড়া, বড়জোড়া, ওন্দা, জয়পুর, বিষ্ণুপুর, ইন্দাস, কোতুলপুর, পাত্রসায়র, সোনামুখী, সিমলাপাল, ইন্দপুর ও রাইপুর ব্লক বেশি ক্ষতিগ্রস্ত।
১৬০ টি গ্রাম পঞ্চায়েত এলাকায় ক্ষতির পরিমাণ সব থেকে বেশি। এর মধ্যে মাটির বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে আড়াই হাজার। ১১২ টি ত্রাণ শিবির খোলা হয়েছে। ২,৪১৫ জনকে সেই সব ত্রাণ শিবিরে রাখা হয়েছে। এর পাশাপাশি ক্ষতিগ্রস্তদের মধ্যে ১৫ হাজার ৯৬৪ টি ত্রিপল দেওয়া হয়েছে। ১৬.৫২ মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে বলে জানানো হয়েছে।
এরপর ব্যারাজগুলি থেকে অতিরিক্ত জল এলে কী হবে? সেই দুশ্চিন্তা রয়েছে। জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখছে নবান্ন। পরিস্থিতির উপর প্রতি মুহূর্তে নজর রাখছে প্রশাসন।
-
নতুন নির্দেশিকায় কড়া কেন্দ্র, নিয়ম না মানলে খোয়া যেতে পারে এলপিজি কানেকশনও! -
শেষ মুহূর্তে ক্যানসেল? আর মিলবে না টাকা! টিকিট বাতিলে বড় বদল ভারতীয় রেলওয়ের, জানুন নতুন নিয়ম -
তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, অভয়ার মায়ের নাম ঘিরে বড় চমক পানিহাটিতে -
ভোটার তালিকায় গণ্ডগোল ঘিরে উদ্বেগ, দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি সামাল কমিশনের -
রাজস্থানের পর মালিকানা হাতবদল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরও, আইপিএলে তৈরি হল নয়া রেকর্ড -
হরমুজ খুলে দাও, পরমাণু কর্মসূচিতে লাগাম, ১৫ দফা শান্তি প্রস্তাবে ট্রাম্প, রাজি হবে কি তেহরান? -
ফের অসুস্থ সোনিয়া গান্ধী, দিল্লির হাসপাতালে ভর্তি, চিকিৎসকদের নজরে শারীরিক অবস্থা -
এলপিজি রিফিল বুকিংয়ের সময়সীমা পরিবর্তনের খবর কি সত্যি? আসল তথ্য জানাল কেন্দ্র -
হুমায়ুন-ওয়েইসির জোটের চোখ ১৮২টি আসনে, সংখ্যালঘু ভোট সুসংহত করাই মূল লক্ষ্য -
ভোটার তালিকায় ‘অদৃশ্য' নাম! কমিশনকে তোপ দাগলেন মমতা, উত্তরবঙ্গের মঞ্চে চড়ল রাজনৈতিক পারদ -
সব কেড়ে নিলেও মানুষ আমার পাশে, ময়নাগুড়ি থেকে বিজেপি ও কমিশনকে একসুরে নিশানা মমতার -
ভোটের আগে বড়সড় সাফল্য, বিহার থেকে বাংলায় অস্ত্র পাচার রুখল পুলিশ












Click it and Unblock the Notifications