Rath Yatra 2024: এক টুকরো মায়াপুর যেন বাঁকুড়ায়, ইস্কনের রথের চাকা গড়াল শহরে
রথযাত্রার সকালে ইসকনের সৌজন্যে এক টুকরো মায়াপুর উঠে এলো বাঁকুড়ায়। নির্দিষ্ট সূচী মেনে রবিবার বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে বাঁকুড়া শহরের লালবাজার শ্রী শ্রী হরেকৃষ্ণ নাম হট্ট সংঘের উদ্যোগে রথযাত্রার সূচণা হলো।
'পাণ্ডু বিজয় উৎসব' শেষে লালবাজার সার্বজনীন দুর্গা মন্দির প্রাঙ্গনে রথের দড়িতে টান দিয়ে যাত্রার সূচণা হলো। উপস্থিত ছিলেন ইস্কন কর্তৃপক্ষ ও শহরের বিশিষ্ট ব্যক্তিবর্গ। ালবাজার শ্রী শ্রী নামহট্টের তরফে জানানো হয়েছে, এবার এখানকার রথ লালবাজার মোড়, স্টেশন মোড়, ফিডার রোড, লোকপুর হয়ে রাজগ্রামে 'মাসির বাড়ি'তে পৌঁছাবে।

ইসকনের এই রথযাত্রা ঘিরে এদিন সকাল থেকেই শহরবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। প্রচুর মানুষ ভীড় করেছেন প্রথম বর্ষের ইসকনের এই রথ উৎসবে। গোটা রাজ্যে রথযাত্রা উৎসবের আনন্দে মেতেছেন ভক্তরা। সকাল থেকেই রাজ্যের বিভিন্ন জায়গায় ইস্কনের রথ যাত্রার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে।
কলকাতায় ইস্কনের রথ বেরোবে দুপুর ২টোর সময়। দুপুর সাড়ে ১২টা নাগাদ রথে বসানো হবে বিগ্রহ। তারপরে দুপুর ২টোয় ইস্কনের রথে আরতি করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং সেই রথ যাত্রার উৎসবে নৃত্য পরিবেশন করবেন ডোনা রায়ের নৃত্যশিল্পী গোষ্ঠী। তারপরে ইস্কনের রথ যাত্রা শুরু করবে কলকাতা শহরে।
তবে অবার আর দিঘার জগন্নাথ মন্দিরে রথ যাত্রা হবে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকালই সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে জানিয়েছিলেন যে এবার দিঘায় জগন্নাথ মন্দিরে রথ যাত্রা হবে না। কারণ বেশ কিছু কাজ বাকি রয়েছে। সেই কাজ শেষ না হওয়া পর্যন্ত রথযাত্রা উৎসব করা যাবে না। আগামীবছরে দিঘায জগন্নাথ মন্দিরে রথযাত্রা হবে। পুরীর মতো রথযাত্রা হবে সেখানে
এই বছরে পুরীতে ২ দিনের রথযাত্রা উৎসব। ৫৩ বছর পর এই প্রথম পুরীতে ২ দিনের রথযাত্রা উৎসব হচ্ছে। বিকেল চারটে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার রথ যাত্রা শুরু করবে গুণ্ডিচা মন্দিরের উদ্দেশ্যে। এবারে পুরীতে রথযাত্রা অনুষ্ঠানের সাক্ষী থাকবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
-
ভোটার তালিকা থেকে নাম বাদ গিয়েছে কি? অনলাইনে ট্রাইবুনালে আবেদন কিভাবে করবেন? জানুন -
তৃতীয় সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, কবে সম্পূর্ণ হবে এসআইআর প্রক্রিয়া? -
বাঙালিই স্বাধীনতার লড়াইয়ের অগ্রদূত, মহুয়া মৈত্রের বিতর্কিত মন্তব্যে ঝড় -
'বন্ধু ভারতের' আরও দুটি এলপিজি ট্যাঙ্কার জাহাজ হরমুজ পারের অনুমতি ইরানের -
নওদায় তৃণমূলের সভাস্থলে বিশৃঙ্খলা, চেয়ার ছোড়াছুড়ি, অভিষেক আসার আগেই বিক্ষোভ -
জ্বালানি সঙ্কটের আশঙ্কা! এবার থেকে পেট্রোল পাম্পে পাওয়া যাবে কেরোসিন, কত দিনের জন্য? বড়সড় সিদ্ধান্ত কেন্দ্রের -
ভোটের আগেই প্রশাসনে বড় ধাক্কা, নন্দীগ্রাম সহ ৮৩ ব্লকের বিডিও ও এআরও বদলি -
বঙ্গ জুড়ে বদলাচ্ছে পরিস্থিতি! সপ্তাহের শুরুতেই বৃষ্টির সতর্কতা, কেমন থাকবে আজকের আবহাওয়া? জেনে নিন -
২০ শতাংশ আসনে হাড্ডাহাড্ডি লড়াই! বাংলার ভোটে বড় ফ্যাক্টর হতে পারে এই কেন্দ্রগুলি -
টলিপাড়ায় শোকের ছায়া, প্রয়াত রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় -
তৃণমূলের কার্যালয়ে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ক্যারম খেলছেন, ভিডিও ভাইরাল, তিন জওয়ানকে সাসপেন্ড করল কমিশন -
দেশজুড়ে সতর্কতা, ১৭ রাজ্যে প্রবল দাপট, ঘণ্টায় ৮০ কিমি বেগে হাওয়ার আশঙ্কা












Click it and Unblock the Notifications