নেই-তালিকায় রাস্তা-সেতু-পানীয় জল! বাঁকুড়ায় গ্রামবাসীদের ভোট বয়কটের ডাকে রাজনৈতিক চাপানউতোর

বারবার আবেদন নিবেদনই সার! বছরের পর বছর পেরিয়ে গেলেও গ্রামের কাঁচা রাস্তা পাকা হয়নি। ফি বছর বর্ষায় গ্রামের সেই কাঁচা রাস্তাই হয়ে ওঠে চলাচলের অযোগ্য। এমনকি নদী পেরিয়ে গ্রামে যাওয়ার জন্য নেই সেতুও। সঙ্গে গোদের উপর বিষফোঁড়ার মতো রয়েছে গ্রাম জুড়ে রয়েছে তীব্র জল সঙ্কট।

এবার আর আবেদন, নিবেদন নয়, নিজেদের দাবি আদায়ে সম্মিলীত গ্রামবাসী দিলেন ভোট বয়কটের ডাক। রীতিমতো গ্রাম জুড়ে পোষ্টার লাগিয়ে রাজনৈতিক নেতা ও প্রশাসনিক কর্তা ব্যক্তিদের সেই বার্তাই পৌঁছে দিলেন বাঁকুড়ার ছাতনা ব্লকের শালডিহা গ্রাম পঞ্চায়েতের হানুলিয়া ও মাকা গ্রামের মানুষ।

পঞ্চায়েত ভোট

স্থানীয় সূত্রে খবর, অবস্থানগত দিক থেকে একেবারে দ্বারকেশ্বর নদের পাড়েই হানুলিয়া ও মাকা গ্রাম। এই দুই গ্রামের প্রায় সাড়ে ছ'শো বাসিন্দার প্রত্যেকেকেই যে কোনও প্রয়োজনে ছুটতে হয় নদী পেরিয়ে কেঞ্জাকুড়া গ্রামে।

পঞ্চায়েত ভোট

ওই গ্রাম থেকে পায়ে হেঁটে দারকেশ্বর নদ পেরিয়ে যেখানে আধ ঘন্টারও কম সময়ে যেখানে পৌঁছে যাওয়া সম্ভব কেঞ্জাকুড়ায়, সেখানে সেতুর অভাবে দীর্ঘ ১২ কিলোমিটার ঘুরে, প্রায় ঘন্টা খানেক সময় ব্যায় করে সঞ্জীবনী সেতুর উপর দিয়ে পৌঁছাতে হয়।

পঞ্চায়েত ভোট

এই সমস্যার পাশাপাশি বেহাল কাঁচা রাস্তা আর পানীয় জলের সমস্যা তো আছেই। গ্রামের দীর্ঘকালিন সমস্যা সমাধানের দাবিতে এবার তাই আসন্ন পঞ্চায়েত ভোট বয়কট করার সিদ্ধান্ত নিয়েছেন হানুলিয়া ও মাকা গ্রামের মানুষ। গ্রামের দেওয়ালগুলি এখন ভোট বয়কটের পোষ্টারে সেজে উঠেছে।

গ্রামবাসীদের এমন সিদ্ধান্তে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোরও। বিজেপি নির্বাচনের মতো গণতান্ত্রিক উৎসবকে বয়কটের সিদ্ধান্তকে সমর্থন না জানালেও গ্রামবাসীদের দাবিগুলিকে যথাযথ বলে দাবি করেছে। তৃণমূলের দাবি, হানুলিয়া গ্রামের রাস্তাটি পথশ্রী প্রকল্পে দ্রুত পাকা করে দেওয়া হবে। পানীয় জলের সমস্যাও দ্রুত সমাধানের ব্যবস্থা করা হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+