Panchayat Election 2023: বাঁকুড়ায় তৃণমূল ভেঙে বিজেপির বৃদ্ধি অব্যাহত! শাসক বলছে, খবর নেই
পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Election 2023 ) আগে বাঁকুড়ার জঙ্গলমহলে ফের শাসক শিবিরে ভাঙ্গন ধরালো বিজেপি। এবার সিমলাপালের লক্ষীসাগর গ্রাম পঞ্চায়েতের ১৯১ নম্বর যুগীডাঙ্গা বুথ এলাকার দুলালপুর গ্রামের ১২ টি পরিবার তৃণমূল ছেড়ে তাঁদের দলে যোগ দিয়েছেন, এমনটাই দাবি বিজেপি সূত্রে।
শনিবার দুলালপুর গ্রামে ওই পরিবার গুলির সদস্যদের হাতে দলীয় পতাকা তুলে দেন বিজেপির সিমলাপাল পশ্চিম মণ্ডলের সভাপতি সুদীন মণ্ডল। এদিন বিজেপির সিমলাপাল পশ্চিম মণ্ডলের সভাপতি সুদীন মণ্ডল এই খবর জানিয়ে বলেন, যে ১২ টি পরিবার এদিন (Panchayat Election 2023 ) তৃণমূল ছেড়ে তাঁদের দলে যোগ দিলেন তাঁদের একজন ঐ দলের লক্ষীসাগর অঞ্চল কমিটির সদস্য আছেন।

সুদীন মণ্ডলের নেতৃত্বে এলাকার আরও মানুষ বিজেপির পতাকাতলে আসবেন বলে তিনি আশাপ্রকাশ করেন। এপ্রসঙ্গে সিমলাপাল ব্লক তৃণমূল সভাপতি ফাল্গুনী সিংহবাবু বলেন, ঐ ধরণের কোন খবর তাঁর কাছে নেই। তবে বিজেপি সবসময় তৃণমূলের বিক্ষুব্ধদের কাছে টানতে মরিয়া।
২০২১-র বিধানসভা নির্বাচনের আগে অনেকেই তৃণমূলের নৌকা ছেড়ে বিজেপির নৌকায় চেপেছিলেন। এখন তাঁরা মাঝ সমুদ্রে ভরাডুবি হয়ে আর সাঁতরে উঠতে পারছেননা। তাই যে সমস্ত তৃণমূল কর্মীরা বিজেপিতে যাওয়ার চিন্তাভাবনা করছেন তাঁদের প্রত্যেককেই দল ও দলনেত্রীর উপর আস্থা রাখার আবেদন জানান তিনি।

দিন কয়েক আগে বাঁকুড়ার রানিবাঁধে তৃণমূল ও বিজেপি ছেড়ে সিপিআইএমে যোগদানের ঘটনাও ঘটে। নবজোয়ার কর্মসূচি নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বাঁকুড়া ছাড়ার পরেই এই দলবদলের ঘটনা ঘটে। একশো দিনের কাজের মজুরি থেকে কর্মসংস্থান না হওয়ার অভিযোগ করেছিলেন দলত্যাগীরা (Panchayat Election 2023 )।
দিন তিনেক আগে (Panchayat Election 2023 ) জেলার ছাতনা ব্লকে তৃণমূল ও বিজেপি ছেড়ে কংগ্রেসের পতাকা তুলে নিয়েছিলেন নেতা ও কর্মীরা। তাঁদের মধ্যে বিদায়ী পঞ্চায়েতের সদস্যরাও ছিলেন। যদিও বিষয়টিকে গুরুত্ব দিতে রাজি হয়নি স্থানীয় তৃণমূল ও বিজেপি নেতৃত্ব।
-
পশ্চিমবঙ্গ পুলিশে রদবদল! বিধানসভা নির্বাচনের আগে ১০০ জন আধিকারিকের বদলি -
অসম-পণ্ডিচেরিতে রেকর্ড ভোটিং, কেরলে ছাপিয়ে গেল পাঁচ বছর আগের রেকর্ড, কোন রাজ্যে কত ভোট পড়ল? -
এসআইআরে রাজ্যজুড়ে কত লক্ষ নাম, কোন জেলায় সর্বোচ্চ ছাঁটাই? কী বলছে পরিসংখ্যান -
রেশন দুর্নীতি মামলায় রাজ্যের ১২টি জায়গায় ইডির ম্যারাথন তল্লাশি -
দুন বুক ফেস্টিভ্যালে গাড়োয়ালি ও কুমায়ুনী ভাষার দাপট, প্রকাশ পেল ২৬টি নতুন বই -
মমতার পাড়ায় দাঁড়িয়েই মুখ্যমন্ত্রীকে হারানোর হুঙ্কার শুভেন্দু অধিকারীর, সারলেন ভবানীপুরে প্রচার -
অবিশ্বাস্য ব্যাটিং মুকুল চৌধুরীর! লখনৌয়ের কাছে জেতা ম্যাচ হেরে জয়ের খাতাই খুলতে পারল না কেকেআর -
'ভাতার প্রতিশ্রুতি দিয়ে বাংলার মা-বোনেদের মন ভোলানো যাবে না', অমিত শাহকে কটাক্ষ অভিষেকের -
সুপ্রতিম সরকার সহ বাংলার ৩ আইপিএসকে তামিলনাড়ুতেই ভোট পর্যবেক্ষক নিয়োগ, অবিলম্বে পৌঁছনোর নির্দেশ কমিশনের -
ইসলামাবাদে শান্তি আলোচনা ব্যর্থ হলে ইরানের সঙ্গে কী করবেন? হুঁশিয়ারি দিয়ে রাখলেন ট্রাম্প -
আমেরিকার 'অযৌক্তিক' দাবির কারণেই ভেস্তে গেল শান্তি আলোচনা, কী কী অভিযোগ ইরানের -
ইরান-আমেরিকা কূটনৈতিক আলোচনার আগে তেহরানকে সতর্ক করলেন জেডি ভ্যান্স











Click it and Unblock the Notifications