Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

স্ত্রীয়ের সঙ্গে ঝগড়া করে টাওয়ারে চড়লেন সীমন্ত! সাত ঘণ্টা ধরে টানটান উত্তেজনা, এরপর...

Bankura News: টানা সাত ঘন্টার টান টান উত্তেজনা শেষ। বাঁকুড়ার ইন্দাসের পাত্রগাতী গ্রামে মোবাইল টাওয়ারে উঠে বসা সীমন্ত মাঝি নামে যুবককে নামাতে সমর্থ হলেন দমকল কর্মীরা। হাঁফ ছেড়ে বাঁচলেন ওই যুবকের পরিবার, দমকল কর্মী থেকে পুলিশ সকলেই।

উল্লেখ্য, শনিবার দুপুরে 'মদ খেয়ে' স্ত্রী-র সঙ্গে ঝগড়া করে মোবাইল টাওয়ারে উঠে পড়েন ইন্দাসের পাত্রগাতী গ্রামের যুবক সীমন্ত মাঝি (Bankura News)। স্থানীয়দের উপরোধ-অনুরোধ উপেক্ষা করেই ওই মোবাইলের একেবারে শেষ প্রান্তে পৌঁছে যায় সে। এমনকি ওই জায়গা থেকে ঝাঁপ দেওয়ার হুমকি দেয় বলে খবর। বিষয়টি জানাজানি হতেই অসংখ্য মানুষ ভীড় করেন।

Bankura

খবর দেওয়া হয় ইন্দাস থানা ও দমকলে। পুলিশ ও দমকলের দু'টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে যুবককে উদ্ধারের চেষ্টা করে। দীর্ঘ সময় এভাবেই কেটে যায়। পরে রাতের দিকে অনেক বুঝিয়ে তাকে নিচে নামানো হয়। সীমন্ত মাঝি নামে ওই যুবকের স্ত্রী মিঠু মাঝির দাবি, ওই যুবক প্রায় প্রতিদিনই মদ খেয়ে এসে বাড়িতে ঝামেলা করে। এদিন দুপুরেও ওই একই ঘটনার পূনরাবৃত্তি হয়। পরে ঝগড়া-ঝামেলার মাঝেই সে স্থানীয় একটি মোবাইল টাওয়ারে উঠে বসে।

বাঁকুড়া (Bankura News) দমকল কেন্দ্রের ওসি অভয় চৌধুরী বলেন, বিষ্ণুপুর ও সোনামুখী থেকে দমকলের দু'টি ইঞ্জিন এসেছিল। শুনলাম এর আগেও দু'বার টাওয়ারে উঠেছিল। অনেক চেষ্টার পর 'ব্রেন ওয়াশ' করে নিচে নামিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয় বলে তিনি জানান।

পুলিশের পক্ষ থেকে ওই যুবককে হাসপাতালে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসার পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়। তবে এদিন এই ঘটনাকে কেন্দ্র করে

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+