Lok Sabha Election 2024: মাছ ধরতে ধরতে দিলীপ বললেন, 'তৃণমূল তৃণমূলকে হারাবে'

Lok Sabha Election 2024: আগামী শনিবার বাঁকুড়ার দুই কেন্দ্রে ভোট, তার আগে বৃহস্পতিবার প্রচারের শেষ দিনে বাঁকুড়ায় এক অন্য ভূমিকায় বিজেপি নেতা দিলীপ ঘোষ (Dilip Ghosh)। বেসরকারী লজে রাত্রিবাস শেষে প্রাতঃভ্রমণ সেরে এদিন সকালে বাঁকুড়া শহর সংলগ্ন ধলডাঙ্গা মোড়ের একটি পুকুরে ছিপ হাতে নেমে পড়লেন তিনি। বেশ কিছুক্ষণের চেষ্টায় একটি মাছও ধরতে দেখা যায়।

কার্যত ফুরফুরে মেজাজে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি (Dilip Ghosh)। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন, 'মিন দর্শণ করেই দিন শুরু করবো, বাকি ধরা ইতিমধ্যে হয়ে গেছে'। একই সঙ্গে তাঁর দাবি 'বিজেপি জিতে গেছে', শুধুমাত্র আসন সংখ্যাটা ৪ তারিখ জানা যাবে বলে তিনি জানান।

Lok Sabha Election 2024

পরে স্থানীয় একটি চায়ের দোকানে বসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ভোট যতো এগোচ্ছে, তৃণমূল ততো হারছে আর হিংস্র হয়ে উঠছে। হতাশা থেকেই বিরোধীদের উপর আক্রমণ হচ্ছে, কমিশনের আরও কড়া পদক্ষেপ নেওয়া উচিৎ বলে তিনি মনে করেন বলে জানান।

আদালতের নির্দেশে ২০১০ পরবর্ত্তী ও.বি.সি শংসাপত্র বাতিল প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, রাজনৈতিক স্বার্থে যতো অনৈতিক কাজ হয়েছে তার বিরুদ্ধে আদালত রায় দিচ্ছে। বারবার আদালতে তৃণমূল থাপ্পড় খাচ্ছে, তবুও লজ্জা নেই বলে তিনি দাবি করেন। অন্য এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, যা পরিস্থিতি এবার 'তৃণমূল তৃণমূলকে হারাবে'। এমনকি সংখ্যালঘু ভোটও তৃণমূলের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে বলে তিনি দাবি করেন।

বলে রাখা প্রয়োজন, নির্বাচনের আবহেই বড় ধাক্কা খেয়েছে তৃণমূল সরকার। ২০১০ সালের পরে দেওয়া সব ওবিসি শংসাপত্র বাতিলের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি চক্রবর্তী এবং বিচারপতি মান্থার বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। কলকাতা হাইকোর্টের এই নির্দেশের জেরে প্রায় ৫ লক্ষ ওবিসি শংসাপত্র বাতিল হয়ে গিয়েছে।

২০১০ সালের পর পাওয়া কোনও ওবিসি শংসাপত্রই আর কোনও নিয়োগের ক্ষেত্রে বা শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে ব্যবহার করা যাবে না বলে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।

যদিও এই রায়কে মানবেন না বলে জানিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি এই বিষয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন বলেও জানান তিনি। আর এহেন মন্তব্য ঘিরেই শুরু হয়েছে জোর বিতক। এবার এই ইস্যুতে মুখ খুললেন দিলীপ ঘোষ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+