Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বরফের শিবলিঙ্গ তৈরি করে চমক! কীভাবে Viral হলেন বাঁকুড়ার সঙ্গীতা

Vlogger Interview: গৃহবধু মানে চাকরি না করলেও চলে! এই ধারনা থেকে ক্রমশ বেরিয়ে আসছে সমাজ। টাকা উপার্জন করাটাই সবথেকে বড় কথা নয়, নিজের আর্থিক সুরক্ষার দায়িত্ব নিয়ে মাথা উঁচু করে বাঁচার একটা আলাদা আনন্দ আছে।

তবে প্রতিযোগিতার বাজারে চাকরির জোগাড় করা বেশ কঠিন হয়ে উঠেছে। আর সেই কারনেই নিজে কিছু করতে চেয়েছিলেন বাঁকুড়ার সঙ্গীতা। আজ শুধু উপার্জনই নয়, তাঁকে সমাজে পরিচিতি এবং জনপ্রিয়তা দিয়েছে VLOG। আর এই পথে কীভাবে এগোলেন, সেই কথাই One India Bangla- কে জানালেন সঙ্গীতা পাত্র।

বরফের শিবলিঙ্গ তৈরি করে চমক

  • ওয়ান ইন্ডিয়া বাংলা: সোশ্যাল মিডিয়া জগতে আপনি একজন অতি পরিচিত মুখ। নেট মাধ্যমে ভ্লগার হিসেবে আপনার যথেষ্ট পরিচিতি রয়েছে। তা অনুপ্রেরণা কে?

সঙ্গীতা: অনুপ্রেরণা বলতে সেভাবে কেউ নেই। যদি অনুপ্রেরণার কথা বলতেই হয় তবে তাঁরা সোশ্যাল মিডিয়ায় আমার উত্তরসূরী ভ্লগাররা। তাঁদের দেখেই আমি ২০২০ সাল নাগাদ লকডাউন পিরিয়ডে এই কাজ শুরু করি। তারপর প্রচুর মানুষের সাড়া পেতে থাকি, এখন সেই সংখ্যা প্রতিদিন বাড়ছে। টানা কয়েক দিন ভিডিও আপলোড করতে না পারলেই অনেকেই খোঁজ খবর নেন। আর সেভাবেই চলছে, আশা করি ভবিষ্যতেও চলবে।

  • ওয়ান ইন্ডিয়া বাংলা: এই কাজে সবচেয়ে স্মরণীয় মুহূর্ত কি?

সঙ্গীতা: গত বছর আগষ্ট মাসে ৮ ×১০ ইঞ্চির বরফের শিবলিঙ্গ তৈরী করে তার ভিডিও আমার চ্যানেলে পোষ্ট করি। তারপর তা ব্যাপকভাবে ভাইরাল হয়। আর ঐ শিবলিঙ্গের খবর কলকাতার একাধিক সংবাদমাধ্যমের পাশাপাশি আঞ্চলিক সংবাদমাধ্যম গুলিতেও প্রকাশিত হয়। পরে সেই সূত্রে ঐ কাজের জন্য ইণ্ডিয়া বুক অফ রেকর্ডস সম্মান পাই।

বরফের শিবলিঙ্গ তৈরি করে চমক

  • ওয়ান ইন্ডিয়া বাংলা: স্মরণীয় বা ভালো মুহূর্তের কথা শুনলাম। যদি খারাপ লাগা কিছু থেকে থাকে তো সেটা কি?

সঙ্গীতা: আমার অজানা অচেনা followers দের মধ্য থেকে প্রচুর সাড়া পাই, তারা প্রায় প্রত্যেকেই খুব উৎসাহিত করেন। তবে পরিচিতজনদের যখন কেউ কেউ (যদিও সংখ্যায় তারা খুব কম) আমার কাজ নিয়ে আড়ালে আবডালে বিরুপ মন্তব্য করেন, আর সেই কথা যখন আমার কানে আসে তখন খুব খারাপ লাগে। তবে তাদের প্রতি আমার কোন হিংসার উদ্রেক হয়না, যা হয় তা শুধু 'করুণা'।

  • ওয়ান ইন্ডিয়া বাংলা: ভ্লগ তৈরীকে অনেকেই পেশা হিসেবে নিচ্ছেন। বিষয়টাকে আপনি কিভাবে দেখেন?

সঙ্গীতা: কর্মসংস্থানের সুযোগ ক্রমশ সঙ্কুচিত হচ্ছে। সেই জায়গায় এই অনলাইন প্লাটফর্মকে ব্যবহার করেই অনেকেই ভালো রোজগার করে জীবনে প্রতিষ্ঠিত হয়েছেন ও হচ্ছেন। সৎ পথে থেকে রোজগার করতে পারাটাই আসল। এর চেয়ে ভালো কিছু হয়না বলেই আমি মনে করি।

  • ওয়ান ইন্ডিয়া বাংলা: পরিবারের সাপোর্ট কিরকম পান?

সঙ্গীতা: পরিবারের সাপোর্ট ছাড়া কোন কিছুই সম্ভব হতোনা। আমি একজন গৃহবধূ। শ্বশুর বাড়ির সাপোর্ট ছাড়া কোন কিছুই সম্ভব হতোনা। আমার শ্বশুর মশাই, শাশুড়ি মা আমাকে তাঁদের মেয়ের মতো বা তার চেয়েও বেশী ভালোবাসেন। ওনাদের দু'জনকার সাপোর্টের পাশাপাশি আমার husband ভীষণরকম সাহায্য করে। সঙ্গে আমার মেয়ের পাঁচ বছর বয়সী সার্পোট আর উৎসাহও কম নয়। তাছাড়া আমার নিজের বাবা,মা আর বোনের সাপোর্ট তো আছেই। এই জায়গা থেকে আমি খুব ভাগ্যবতী বলতে পারেন।

sangita

  • ওয়ান ইন্ডিয়া বাংলা: আগামী দিনে যাঁরা এই কাজে যোগ দেবেন তাদের উদ্দেশ্যে কি বলবেন।

সঙ্গীতা: আগেই বলেছি এই কাজে ভবিষ্যৎ আছে। যথেষ্ট সম্মানের সঙ্গে উপার্জন করে স্বাবলম্বী হওয়া যায়। তবে কন্টেন্ট আর ভিডিও-র হেডলাইনের মধ্যে আকাশ পাতাল ফারাক রাখবেনা। অনেককেই দেখি হেডলাইনে বিশাল চমক, কিন্তু ভিডিওতে তার ছিটে ফোঁটাও নেই। এরকম করা মানে আপনার দর্শকদের প্রতারিত করা। এমন কাজটি কখনো করবেননা। সবসময় অভিনবত্ব তো থাকবেই সঙ্গে রুচিশীল কন্টেন্ট তৈরী করুন। আর ধৈর্য থাকলে একদিন সাফল্য আসবেই একথা জোর দিয়েই বলতে পারি।

চ্যানেলের নাম: সঙ্গীতাজ প্যাশন

বাড়ি: লোকপুর (বাঁকুড়া শহর)

শিক্ষাগত যোগ্যতাঃ এমএ (ইংলিশ) রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়। ডিএলএড ডিগ্রী প্রাপ্ত

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+