Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

যে নিজের স্ত্রীর হাত ছেড়ে দেয়..., বিষ্ণুপুরে প্রচারে সৌমিত্র খাঁকে বিঁধলেন অভিষেক

বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে সভা করতে এসে সৌমিত্র খাঁকে নিশানা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সভা মঞ্চ থেকে কার্যত বিজেপি প্রার্থীকে ধুয়ে দিলেন তিনি। যিনি নিজের সহধর্মিনীকে অপমান করেন, তিনি দেশের নারীদের কথা সংসদে কী করে বলবেন?

" যে নিজের সহধর্মিণীকে অপমান করে নিজের স্ত্রীর হাত ছেড়ে দেয়। সে কোনও দিন নারীদের উন্নয়ন করতে পারে? সে ভারতের নারীদের কথা বলতে পারে? সে কোনও দিন সমাজে পিছিয়ে পড়া মানুষের অগ্রাধিকারের কথা সংসদে বলতে পারে! আক্রমণাত্মক বক্তব্য রাখলেন অভিষেক৷

Abhishek Banerjee

বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুজাতা মন্ডলের সমর্থনে সভা করেন অভিষেক। সৌমিত্রকে এলাকাতেই দেখা যায় না৷ সাধারণ মানুষ একাধিক বার এই অভিযোগ করেছেন। মঞ্চ থেকে জোর গলায় দাবি করলেন অভিষেক।

২০১৯ সালে আদালতের নির্দেশ সৌমিত্র খাঁ এলাকায় ঢুকতে পারেননি৷ গোটা নির্বাচন সেই সময় সৌমিত্রের হয়ে সামলেছিলেন সুজাতা৷ সেই নির্বাচনে সৌমিত্র জয়ী হয়েছিলেন। এদিকে খণ্ডঘোষ বিধানসভা কেন্দ্রে সৌমিত্র প্রচার করেছিলেন। সেখানে বিজেপি হেরেছিল। অতীতের সেই দুই ঘটনা এদিন মনে করিয়ে দিলেন অভিষেক। তৃণমূল প্রার্থী সুজাতা মন্ডলকে জেতানোর আবেদন করলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড।

এদিন বক্তব্য রাখতে গিয়ে তিনি বহুচর্চিত সন্দেশখালি প্রসঙ্গও তুলে ধরেন। অভিষেক বলেন, " সন্দেশখালির ভিডিও আপনারা দেখেছেন? ওখানকার বিজেপি মণ্ডল সভাপতি বলছেন, কোনও ধর্ষণের ঘটনা ঘটেনি। শুভেন্দু অধিকারীর অঙ্গুলীহেলনে মহিলাদের দুই হাজার টাকা দিয়ে সাদা কাগজে সই করিয়ে থানায় জমা দিয়েছে। একথা তিনি নন, সন্দেশখালি বিজেপির মণ্ডল সভাপতিরা বলেছেন।"

"আপনারা সুজাতাকে জেতান, বাঁকুড়া- বিষ্ণুপুরে যত দিন তৃণমূলের প্রতিনিধিরা থাকবে, তত দিন আমরা আপনার লক্ষ্মীর ভাণ্ডারকে বুক দিয়ে আগলে রাখব।" বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার বাঁকুড়ার বেলিয়াতোড় হাইস্কুল মাঠে সভা করেন তিনি। তাঁর বক্তব্যের বেশিরভাগ অংশ জুড়ে ছিল লক্ষ্মীর ভাণ্ডার ও সন্দেশখালি প্রসঙ্গ।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+