ছোলা-মুড়ি খাও আর ভোট দাও তৃণমূলে! শাসকদলের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ

বদলালো না পরিস্থিতিটা। কথায় আছে সকালটা দেখে বোঝা যায় গোটা দিনটা কেমন যাবে। তেমনই সকাল থেকে বিক্ষিপ্ত ঘটনার খবর সামনে আসছিল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গেও বদলে গেল ছবিটা।

বদলালো না পরিস্থিতিটা। কথায় আছে সকালটা দেখে বোঝা যায় গোটা দিনটা কেমন যাবে। তেমনই সকাল থেকে বিক্ষিপ্ত ঘটনার খবর সামনে আসছিল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গেও বদলে গেল ছবিটা।

তৃণমূল, বিজেপি অভিযোগ পালটা অভিযোগ ঘিরে সরগরম রাজ্য-রাজনীতি। বিভিন্ন জায়গা থেকে অশান্তির খবর আসছে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা। যদিও সতর্ক কেন্দ্রীয় বাহিনী। প্রতিটি ঘটনার কড়া পদক্ষেপ নিচ্ছে নির্বাচন কমিশন।

তৃণমূলকে ভোট দিলেই মিলবে ছোলা-মুড়ি

তৃণমূলকে ভোট দিলেই মিলবে ছোলা-মুড়ি

গত কয়েকদফার ভোটে ভোটারদের গুড়-বাতাসা খাওয়ানোর ছবি ধরা পড়েছে। এমনকি অনুব্রত মন্ডলের মুখেও একাধিকবার গুড়-বাতাসার কথা ধরা পড়েছে। এবারও সেই ছবি! তবে তালিকাটা বদলেছে। ভোটারদের প্রভাবিত করার অভিযোগ শাসকদলের বিরুদ্ধে। তৃণমূলকে ভোট দিলেই মিলবে ছোলা-মুড়ি। বান্দোয়ানে শাসকদলের ক্যাম্প থেকে এভাবেই বিলোনো হচ্ছে ছোলা-মুড়ির প্যাকেট। ভোটারদের অভিযোগ, ছোলা-মুরি দেওয়ার সঙ্গে সঙ্গেই তাঁদের তৃণমূলকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে বলে অভিযোগ।

অভিযোগ অস্বীকার শাসকদলের

অভিযোগ অস্বীকার শাসকদলের

ছোলা মুরি দেওয়া হলেও তৃণমূলকে কোনও ভোট দেওয়ার কথা বলা হয়নি বলে দাবি শাসকদলের। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। যদিও ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে স্থানীয় পুলিশ প্রশাসনের আধিকারিকরা। এছাড়াও ঘটনাস্থলে পৌঁছন নির্বাচন কমিশনের আধিকারিকরাও।

বুথ ফেরত ভোটারদের খাওয়ালো বিজেপির

বুথ ফেরত ভোটারদের খাওয়ালো বিজেপির

অন্য প্রান্তে আরও এক অন্য ছবি। একদিকে ভোট দিতে যাওয়ার সময় দেওয়া হচ্ছে মুড়ি। অন্যদিকে ভোট দিয়ে ফেরার পথে দেওয়া হচ্ছে চা-বিস্কুট। ঝাড়গ্রামের গোপীবল্লভপুর বিধানসভার ডাংরিয়া প্রাথমিক স্কুলের বুথের কিছুটা দূরে বিজেপির ক্যাম্প অফিস থেকে বুথ-ফেরত ভোটারদের ছোলা-মুড়ি খাওয়ানো হচ্ছে। আবার পুরুলিয়া বিধানসভার পিঠাজোড়া এলাকায় বুথের ১০০ মিটারের মধ্যে বিজেপির তরফে বুথ-ফেরত ভোটারদের খাওয়ানো হচ্ছে চা-বিস্কুট। বাঁকুড়ার শালতোড়া বিধানসভার বিধানচন্দ্র বিদ্যাপীঠ কিছুটা দূরে বিজেপির ক্যাম্প অফিস থেকে বুথ-ফেরত ভোটারদের ছোলা-মুড়ি খাওয়ানো হচ্ছে বলেও অভিযোগ। ঘটনাকে কেন্দফ্র অরে উত্তেজনা।

ভোটারদের মারধরের অভিযোগ

ভোটারদের মারধরের অভিযোগ

শাসকদল তৃণমূলের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ। কেন তৃণমূলে ভোট নয়, এই প্রশ্ন তুলে গড়বেতা বিধানসভার হেতোশোলে ২২৬ নম্বর বুথের ভোটারদের মারধরের অভিযোগ উঠল শাসকদলের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা। ঘটনাস্থলে কেন্দ্রিয় বাহিনী। কীভাবে এই ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে। কারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাও খতিয়ে দেখা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+